চীনের সুচো ইউনিভার্সিটি সিএসসি স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষা

· Prothom Alo

বিশ্বের নানা প্রান্ত থেকেই এখন চীনে পড়তে যান শিক্ষার্থীরা। এখন বিশ্বের অনেক র‍্যাঙ্কিংয়েই চীনের বিশ্ববিদ্যালয়গুলোও জায়গা করে নিচ্ছে। স্বতন্ত্র শিক্ষাব্যবস্থার পাশাপাশি ক্যারিয়ার গঠনের সুযোগ নিয়ে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বাগত জানায়। বৃত্তি ও আংশিক আর্থিক সহায়তা দেয় দেশটির নানা বিশ্ববিদ্যালয় ও চীন সরকার। তেমনি সরকারি একটি বৃত্তি সুচো ইউনিভার্সিটি সিএসসি স্কলারশিপ। এ স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া চলছে। নির্বাচিত শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি করার সুযোগ পাবেন। চীনা সরকারের অর্থায়নে পরিচালিত এ স্কলারশিপে শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়িত সুবিধায় উচ্চশিক্ষার সুযোগ পান।

Visit albergomalica.it for more information.

সুচো ইউনিভার্সিটি চীনের অন্যতম একটি প্রাচীন বিশ্ববিদ্যালয়। এটি ১৯০০ সালে যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়টি চীনের ‘ডাবল ফার্স্ট ক্লাস’ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এবং শিক্ষাক্ষেত্রে উচ্চমানের শিক্ষা ও গবেষণার জন্য সুপরিচিত। সুচো ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণে সব সময় আধুনিক এবং বৈশ্বিক গবেষণা সহযোগিতা, আধুনিক ল্যাব–সুবিধা এবং একাডেমিক পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাদার দক্ষতা বিকাশের সুযোগ নিশ্চিত করে।

জেন–জিদের বুদ্ধিবৃত্তিক বিকাশে শিক্ষাপ্রযুক্তি বাধা হয়ে দাঁড়াচ্ছে কি

সুযোগ-সুবিধা

—বৃত্তিটির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়িত সুবিধা দেওয়া হবে।

—শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হবে।

—ক্যাম্পাসে থাকা বা হাউজিং ভাতা দেওয়া হবে।

—যাতে আবাসনের ঝামেলা না থাকে।

—শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাপনের জন্য মাসিক ভাতা দেওয়া হবে।

—সম্পূর্ণ স্বাস্থ্যবিমা দেওয়া হবে, যা বিদেশি শিক্ষার্থীদের চীনে অধ্যয়নের সময় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করবে।

আবেদনের যোগ্যতা

* প্রার্থীদের পাসপোর্ট থাকতে হবে।

* প্রার্থীর চীনা নাগরিকত্ব থাকা যাবে না।

* আবেদনকারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকতে হবে।

* মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে।

* একই সঙ্গে মাস্টার্সের জন্য প্রার্থীদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।

* পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স ৪০ বছরের কম হতে হবে।

* আকর্ষণীয় একাডেমিক ফল থাকতে হবে।

* প্রার্থীদের গবেষণায় আগ্রহী হতে হবে।

আয়ারল্যান্ড সরকারি স্কলারশিপ: বছরে ২০ লাখ টাকা স্টাইপেন্ডস

আবেদনের প্রয়োজনীয় তথ্য

—প্রার্থীদের অনলাইন আবেদন ফরম

—শিক্ষাগত রেকর্ড/ট্রান্সক্রিপ্ট

—ডিগ্রির সনদ

—পাসপোর্ট সাইজের ছবি

—বৈধ পাসপোর্টের কপি

—জীবনবৃত্তান্ত/সিভি

—অপরাধমুক্ত সনদ

—দুটি সুপারিশপত্র

—অধ্যয়ন পরিকল্পনা

—ভাষা দক্ষতার সনদ।

অধ্যয়নের বিষয়

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। এর মধ্যে প্রধান বিষয়গুলো বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান বিষয়ে অধ্যয়নের সুযোগ পাবেন।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা http://apply.international.suda.edu.cn/apply_en/28006/list.htm এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়

২৮ ফেব্রুয়ারি ২০২৬।

বিনা মূল্যে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, বয়স ৩০, নন–আইটি স্নাতকদের জন্য সুযোগঅস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ডস স্কলারশিপ, আইএলটিএসে ৬.৫ অথবা টোয়েফলে ৮৪ হলেই আবেদন

Read full story at source