রক্তে কেনা বর্ণমালা: উচ্চারণে আসুক শুদ্ধতা

· Prothom Alo

‘রক্তে কেনা বর্ণমালা: উচ্চারণে আসুক শুদ্ধতা’ স্লোগানে শিশুশিক্ষার্থীদের নিয়ে শুদ্ধ উচ্চারণবিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা করেছে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা। ২৫ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাস সংলগ্ন হাতেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

Visit catcross.org for more information.

মহান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার চর্চা ছড়িয়ে দিতে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। মূল উদ্দেশ্য ছিল শিশুদের জড়তা কাটিয়ে ওঠা এবং বর্ণমালার প্রতিটি অক্ষরের সঠিক ও প্রমিত উচ্চারণ শেখানো।

মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার উদ্যোগে হাতেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে শুদ্ধ উচ্চারণবিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

কর্মশালায় শিশুদের স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সঠিক উচ্চারণ হাতে-কলমে শেখানো হয়। ছোট ছোট কবিতার ছন্দে শব্দের সঠিক প্রয়োগ তুলে ধরা হয়। ’৫২-র ভাষা আন্দোলনের ইতিহাস সহজ ভাষায় উপস্থাপন করা হয়, যাতে তারা বুঝতে পারে, এই বর্ণমালা কতটা ত্যাগের বিনিময়ে অর্জিত।

বন্ধুসভার বন্ধুরা বলেন, ‘বর্তমান সময়ে অনেক শিশুই সঠিক উচ্চারণে কথা বলতে পারে না। আমাদের বর্ণমালা আমরা রক্ত দিয়ে কিনেছি, তাই এর বিকৃত উচ্চারণ আমাদের কাম্য নয়। ছোটবেলা থেকেই যদি শুদ্ধতার চর্চা শুরু হয়, তবেই আমাদের ভাষা তার পূর্ণ মর্যাদা পাবে।’

কর্মশালা শেষে শিক্ষার্থীদের সঙ্গে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার বন্ধুরা

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ ও বর্ণমালাসংবলিত কার্ড বিতরণ করা হয়। স্কুলের শিক্ষকেরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, পাঠ্যবইয়ের বাইরে এ ধরনের ব্যবহারিক শিক্ষা শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখবে।

কর্মশালায় বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন বৃক্ষবন্ধু শাহ সিকান্দার শাকির, বন্ধু মেহেদী হাসান, লিমা তালুকদার, উদয় সরকার, প্রজ্ঞা চৌধুরী, জীবন বিশ্বাস, রুবেল ফারহিন, অনুপ দাস, সামিহা আক্তার, পিনা ইসলাম, তামান্না ইসলাম, রোমান হাসান, রুবাইয়াত রোশান, রাসেল আহমেদ, রূপায়ন চৌধুরীসহ বন্ধুসভার অন্যান্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা

Read full story at source