ঢাবিতে ‘লস রিকভারি প্ল্যান’, সেমিস্টার ৫ মাসে, ১২ মাসের বছর ১০ মাসে

· Prothom Alo

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসন ও একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১২ মাসের বর্ষ ১০ মাসে এবং ৬ মাসের সেমিস্টার ৫ মাসে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘লস রিকভারি প্ল্যান’ এর আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ–সংক্রান্ত একটি চিঠি সব অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালকে পাঠানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সেই চিঠিতে বলা হয়, ‘লস রিকভারি প্ল্যান’ অনুযায়ী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের সেমিস্টার পদ্ধতিতে ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম মোট ৬টি সেমিস্টার প্রতিটি ৬ মাসের পরিবর্তে ৫ মাস করে এবং বার্ষিক পদ্ধতিতে ২য় বর্ষ, ৩য় বর্ষ ও ৪র্থ প্রতিটি বর্ষ ১২ মাসের পরিবর্তে ১০ মাস করার সুপারিশ করা হয়। সংশ্লিষ্ট অনুষদ/বিভাগ/ইনস্টিটিউট এই সেমিস্টার/বর্ষগুলোর বর্তমান অবস্থা বিবেচনা করে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। সে অনুযায়ী প্রতিটি বিভাগ/ইনস্টিটিউটের সিলেবাস পরিমার্জন করে প্রতিটি সেমিস্টার ৫ মাস উপযোগী এবং প্রতিটি বর্ষ ১০ মাস উপযোগী করবে।

Visit een-wit.pl for more information.

গ্রীষ্মকালীন ছুটি আগামী ১-২১ জুন অপরিবর্তিত থাকবে। তবে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের স্বার্থে জুন ২১ তারিখ একদিন সেমিস্টার (১টি ইন-কোর্স) পদ্ধতিতে ইন-কোর্স পরীক্ষা গ্রহণ করা যাবে। শীতকালীন ছুটি ১০-২৭ ডিসেম্বর।

চিঠিতে আরও বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি আগামী ১-২১ জুন অপরিবর্তিত থাকবে। একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের স্বার্থে শুধু জুন ২১ তারিখ একদিন সেমিস্টার (১টি ইন-কোর্স) পদ্ধতিতে ইন-কোর্স পরীক্ষা গ্রহণ করা যাবে। শীতকালীন ছুটি ১০-২৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয়ভাবে প্রণীত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষের একাডেমিক ক্যালেন্ডার প্রসঙ্গে চিঠিতে বলা হয়, একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) একাডেমিক ক্যালেন্ডার (সেমিস্টার/বার্ষিক পদ্ধতি) প্রণয়ন করা হয়েছে। সব বিভাগ ও ইনস্টিটিউটকে অবশ্যই কেন্দ্রীয়ভাবে প্রণীত একাডেমিক ক্যালেন্ডার (১ম বর্ষ) অনুসরণ করতে হবে।

ফ্রান্সে পড়তে চান? খরচ, টিউশন ফি ও শীর্ষ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে নিন সব তথ্য স্নাতক শেষে সবচেয়ে বেশি বেতন পান কোন ১০ বিষয়ের শিক্ষার্থী

Read full story at source