ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে প্রথমে ওই মেয়েটিকেই ঠকায়: তমা মির্জা
· Prothom Alo
গতকাল শনিবার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার অপমৃত্যু হয়েছে। প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। স্বামী জাহের আলভী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইকরাকে উদ্দেশ করে ফেসবুকে খোলাচিঠি লিখেছেন অভিনেত্রী তমা মির্জা। দাম্পত্য জীবনে তারকা খ্যাতির আড়ালে ইকরার জন্য ভালোবাসা নাকি অবহেলা ছিল? কেন এমন জীবন বেছে নিলেন এই অভিনেত্রীর স্ত্রী—সেই প্রশ্নই তুলেছেন তমা।
Visit hilogame.news for more information.
‘আজ দুপুরে আমার স্ত্রী আত্মহত্যা করেছে’, নেপাল থেকে ফেসবুকে আলভীজাহের আলভী ও ইকরা। ছবি: কোলাজতমা লিখেছেন, ‘একটা মেয়ে কাউকে ভালোবাসলে সেই ভালোবাসার মানুষটির শূন্য পকেট হলেও তাকে ভালোবাসে। তার পাশে থাকে, তার সাহস জোগায়, জীবনে অনেক দূর এগিয়ে যেতে উৎসাহ দেয়, পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করে তবুও ভালোবাসার মানুষটার হাত ছাড়ে না।’
কিন্তু সেই একই মানুষের জীবনে সফলতা এলে জীবনটা বদলে যায়। সবার আগে সে জীবনে এগিয়ে থাকা মানুষটাকে অবহেলা করতে শুরু করে বলে মনে করেন তমা।
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃতদেহ উদ্ধার, যা জানাল পুলিশতমা মির্জা। ছবি: ফেসবুক থেকেএই প্রসঙ্গে তমা লিখেছেন, ‘ভালোবাসার সেই মানুষটা যখনই জীবনে সফলতা পায়, পূর্ণতা পায়, ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে সবার প্রথম ওই মেয়েটিকেই ঠকায়, প্রতারণা করে, অবহেলা করে, কষ্ট দেয়, তুচ্ছ–তাচ্ছিল্য করে, প্রতিনিয়ত মানুষিক যন্ত্রণা দেয়।’
তমা তাঁর ফেসবুক স্ট্যাটাসে আরও লিখেছেন, ‘একটা মেয়ে সব মেনে নিতে পারে, সহ্য করতে পারে; কিন্তু তার ভালোবাসার মানুষের এই বদলে যাওয়া চেহারা মানতে পারে না, তখন জীবনটা অর্থহীন হয়ে যায়, নিজের কাছে জীবনের কাছে সে হেরে যায়। সবকিছু থেকে নিজেকে মুক্ত করে ওই মানুষটাকে মুক্তি দিয়ে সবার থেকে দূরে চলে যায়।’
তমার মতে, কখনো জীবনটা অতিষ্ঠ হয়ে ওঠে তখন হয়তো কেউ কেউ জীবন থেকে সরে দাঁড়ায়। কিন্তু এতে কী কোনো কিছু থমকে যায়? ‘এই চলে যাওয়াতে ওই মানুষটার জীবন থেমে থাকে না, কোনো উপলব্ধি হয় কি না, তা–ও আমার জানা নেই। শুধু এটুকু বলতে পারি, মেয়েটা বেঁচে থেকে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিল হয়তো তার থেকে একটু কম যন্ত্রণার জায়গা সে খুঁজে নিয়েছে’—লিখেছেন তমা।