‘আমার হাতে এখন ১২০০ কোটি রুপির কাজ’

· Prothom Alo

গত কয়েক দিনে অভিনেতা রাজপাল যাদবকে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ‘চেক বাউন্স’ মামলায় তিহাড় জেলে ছিলেন তিনি। কিছুদিন আগেই অন্তর্বর্তী জামিন পেয়েছেন অভিনেতা। গতকাল শনিবার রাজপাল যাদব ও তাঁর আইনজীবী ভাস্কর উপাধ্যায় চেক বাউন্স মামলার বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন। রাজপাল ও তাঁর আইনজীবী দাবি করেছেন, যে মামলার অভিযোগকারী শিল্পপতি মাধব গোপাল আগরওয়াল চেকের নিরাপত্তা অর্থ এবং সম্পত্তির কাগজপত্র গ্রহণ করতে অস্বীকার করেছেন এবং মূল উদ্দেশ্য ছিল রাজপালকে জেলে পাঠানো।

Visit solvita.blog for more information.

মামলা ও অভিযোগের পটভূমি
২০১০ সালে রাজপাল পরিচালিত প্রথম ছবি ‘আতা পাতা লাপাতা’-তে মাধব গোপাল আগরওয়াল পাঁচ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন। আইনজীবী অভিযোগ করেছেন, অত্যধিক সুদের কারণে মোট দেনা বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪০ কোটি রুপিতে। রাজপাল ও তাঁর আইনজীবী জানান, শিল্পপতি রাজপালের কাছ থেকে কোনো অর্থ বা নিরাপত্তার প্রস্তাব গ্রহণ করেননি এবং চাইছিলেন তিনি জেলে যান।

রাজপাল যাদব। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

ভাস্কর উপাধ্যায় বলেন, ‘২০১৮ সালে রাজপাল আদালতে নিরাপত্তা অর্থ জমা দিয়েছিলেন এবং সম্পত্তি জব্দ করার প্রস্তাবও করেছিলেন, কিন্তু আগরওয়াল তা নেননি। মূল উদ্দেশ্য কখনো টাকা ছিল না, তিনি চেয়েছিলেন রাজপালকে জেলে দেখতে।’

জেল থেকে ছাড়া পেয়ে কী বললেন রাজপাল যাদব

১০ সিনেমা, ১২০০ কোটি রুপির কাজ
রাজপাল যাদব সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানালেন, তিনি ইতিমধ্যেই ১০টি সিনেমার প্রকল্প হাতে নিয়েছেন, যার বাজারমূল্য প্রায় ১ হাজার ২০০ কোটি রুপি। তিনি জানান, ‘পরবর্তী সাত বছরে ব্র্যান্ডিংসহ বিভিন্ন প্রজেক্টে কাজ ১ হাজার ২০০ কোটি টাকার। এর মধ্যে চারটি চুক্তি আমার হাতে আছে। এতে ফি ও শেয়ারের বিষয়ও অন্তর্ভুক্ত।’
তিনি আরও উল্লেখ করেন, ‘আমি সব সময় প্রযোজককে সাহায্য করেছি, কখনো কখনো বিনা মূল্যে কাজ করেছি। আমার প্রোডাকশন হাউস খোলার উদ্দেশ্য নতুন ও প্রান্তিক অঞ্চলের প্রতিভাদের সুযোগ দেওয়া।’

রাজপাল যাদব। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

আর্থিক সাহায্য ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা
রাজপাল জানিয়েছেন, ভক্তদের সহায়তায় এবং বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করেছেন। তিনি বলেন, ‘গত ২০ দিনে বিভিন্ন উৎস থেকে সমর্থন পেয়েছি। আমি সাহায্যকারীদের ধন্যবাদ জানাতে চাই। তবে তাদের সবাইকে ফেরত দেওয়ার জন্য কিছু সময় দরকার। আমি সম্মানসহ সব টাকা ফেরত দেব।’

রাজপাল দাবি করেছেন, শিল্পপতি ও অন্য অভিযোগকারীরা প্রতিশোধের উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। তিনি বলেন, ‘তারা বলেছে, যদি আমি ১০ দশমিক ৪০ কোটি রুপি না পাঠাই, তাহলে আমার এক এক ইঞ্চি বিক্রি করা হবে। আমি কখনো অসত্য পথে এই পরিস্থিতি এড়ানোর চেষ্টা করিনি, কেবল আদালতকে আমার বক্তব্য শোনাতে চেয়েছি।’

রাজপাল যাদবের এই সংবাদ সম্মেলন ভারতের বিনোদনজগতের মধ্যে এক নতুন বিতর্ক সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে মাধব গোপাল আগরওয়ালের বক্তব্য পাওয়া যায়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Read full story at source