ফ্রিজ খুলেই কেন ভুলে যাই কী নিতে এসেছিলাম
· Prothom Alo

শিরোনামের প্রশ্নটা দেখেই হয়তো আপনার মনে পড়ে গেল, এই তো সেদিন আপনারও এমন হয়েছিল। টেলিভিশন দেখছিলেন, কোনো একটা কাজে অন্য ঘরে গেলেন। তারপর ওই ঘরে গিয়ে বেমালুম ভুলে গেলেন, কেন যে ঘরটিতে এসেছিলেন! অথবা রান্নাঘরে কাজ করতে করতে ফোনটা হাতে নিয়েছিলেন। বাকিটা ইতিহাস... কী কাজে ফোনটা হাতে নিয়েছিলেন, তা ডুমস্ক্রলিংয়ের অতল সাগরে দিব্যি হারিয়ে গেল! মনোবিজ্ঞানের ভাষায় এ ধরনের ঘটনাকে বলা হয় ডোরওয়ে ইফেক্ট।
ডোরওয়ে ইফেক্ট কী
ডোরওয়ে ইফেক্ট একটি মনোবৈজ্ঞানিক ঘটনা। মানুষ এক রুম থেকে অন্য রুমে প্রবেশ করলে তার আগের স্মৃতি বা উদ্দেশ্য হুট করে ভুলে যায়। এটিকেই বলা হয় ডোরওয়ে ইফেক্ট। এটি নিছক কোনো ভুল বা মনোযোগের অভাব নয়, বরং মস্তিষ্কের স্মৃতি প্রক্রিয়াকরণের একটি বৈশিষ্ট্য।
Visit sportnewz.click for more information.
মানুষ এক রুম থেকে অন্য রুমে প্রবেশ করলে তার রুমে আশার উদ্দেশ্য হুট করে ভুলে যায়কেন এমন হয়
মস্তিষ্ক আমাদের পারিপার্শ্বিক অভিজ্ঞতাকে বিভিন্ন পর্ব হিসেবে ভাগ করে রাখে। আমরা যখন একটি রুম থেকে বের হয়ে অন্য রুমে প্রবেশ করি, তখন মস্তিষ্ক এটিকে একটি নতুন ঘটনার শুরু হিসেবে বিবেচনা করে। ঠিক ওই সময়ে আগের রুমে যে কাজ বা উদ্দেশ্য মাথায় ছিল, তা ইভেন্ট বাউন্ডারি বা ঘটনার সীমানা হিসেবে মস্তিষ্কে ফাইলবন্দী হয়ে যায়। ফ্রিজ খোলা বা মোবাইল হাতে নেওয়ার ক্ষেত্রেও মস্তিষ্ক অভিজ্ঞতার নতুন অধ্যায়ে পা রাখে। তখন নতুন জায়গার তথ্য মস্তিষ্কে প্রাধান্য পায়। ফলে আগের ভাবনাটি আমাদের স্বল্পমেয়াদি স্মৃতি থেকে দ্রুত সরে যায়। এ কারণেই আগের উদ্দেশ্য মনে রাখা কঠিন হয়ে পড়ে। ডোরওয়ে ইফেক্ট মূলত তখনই বেশি অনুভূত হয়, যখন আমাদের মনোযোগ কম থাকে বা মন অন্য কোনো দিকে বিক্ষিপ্ত থাকে।
থ্যাচার ইফেক্ট: অস্বাভাবিক ছবি উল্টো করে দেখলে স্বাভাবিক লাগে কেনডোরওয়ে ইফেক্ট একটি মনোবৈজ্ঞানিক ঘটনা। মানুষ এক রুম থেকে অন্য রুমে প্রবেশ করলে তার আগের স্মৃতি বা উদ্দেশ্য হুট করে ভুলে যায়। এটিকেই বলা হয় ডোরওয়ে ইফেক্ট।
বৈজ্ঞানিক গবেষণা কী বলে
প্রাথমিক গবেষণায় দেখা গেছে, যাঁরা একটি রুম থেকে অন্য রুমে গিয়ে কোনো প্রশ্নের উত্তর দিয়েছেন, তাঁরা আগের রুমের তথ্য তুলনামূলক কম মনে রাখতে পেরেছেন। তবে অন্য এক গবেষণায় দেখা গেছে, যদি কোনো কাজে পরিপূর্ণ মনোযোগ থাকে, তবে রুম বদল হলেও এই ডোরওয়ে ইফেক্টের প্রভাব বেশ কম পড়ে। সুতরাং, এটি কোনো রোগ বা স্মৃতিশক্তি কমে যাওয়ার লক্ষণ নয়, বরং এটি মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের একটি অত্যন্ত স্বাভাবিক নিয়ম।
যখন এক রুম থেকে অন্য রুমে যাচ্ছেন, তখন আপনার উদ্দেশ্যটি মনে মনে বারবার পুনরাবৃত্তি করুনকীভাবে কমাবেন ডোরওয়ে ইফেক্ট
মনোযোগ ধরে রাখুন। যখন এক রুম ছাড়ছেন বা এক কাজ থেকে অন্য কাজে যাচ্ছেন, তখন আপনার উদ্দেশ্যটি মনে মনে বারবার পুনরাবৃত্তি করুন। এই অভ্যাসটি মস্তিষ্ককে হঠাৎ তৈরি হওয়া ইভেন্ট বাউন্ডারি সামলে নিয়ে স্মৃতি ধরে রাখতে সাহায্য করবে।
সূত্র: সায়েন্টিফিক আমেরিকানম্যান্ডেলা ইফেক্ট: স্মৃতিভ্রম নাকি প্যারালাল ইউনিভার্স