মাদক দীর্ঘমেয়াদে একজন তরুণের মেধা ও সৃজনশীলতাকে ধ্বংস করে দেয়

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভার আওতায় ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ১৬২তম পরামর্শ সভার আয়োজন করা হয়। সভায় পরামর্শ দেন মনোরোগ বিশেষজ্ঞগণ। উক্ত সভায় আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

Visit fish-roadgame.com for more information.

সভায় ডা. ফারজানা রহমান বলেন, ‘ মাদকাসক্তির ফলে মানুষের মনোসংযোগ বা কনসেন্ট্রেশন দেওয়ার ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। এটি দীর্ঘমেয়াদে একজন তরুণের মেধা ও সৃজনশীলতাকে ধ্বংস করে দেয়।’ তরুণদের এই সমস্যা থেকে উত্তরণের পথ বাতলে দিয়ে তিনি বলেন, ‘এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে প্রথমেই মাদক গ্রহণ সম্পূর্ণ বন্ধ করতে হবে। মাদক বন্ধ হলে মস্তিষ্কের ওপর এর রাসায়নিক প্রভাব কমতে শুরু করবে এবং ধীরে ধীরে আচরণগত সমস্যাগুলো নিয়ন্ত্রণে চলে আসবে।’

Read full story at source