সোমবার থেকে ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস–পরীক্ষা বন্ধ

· Prothom Alo

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সোমবার থেকে ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাদের (সিনিয়র ম্যানেজমেন্ট টিম-এসএমটি) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সরকারের প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পত্রের বিষয়ে আলোচনা করা হয়।

Visit forestarrow.help for more information.

রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার (৯ মার্চ) থেকে ২৮ মার্চ (শনিবার) ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো সোমবার যথারীতি খোলা থাকবে। তবে ৯ মার্চের পর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও অফিস চালু রাখার বিষয়ে সোমবার জানানো হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘যেহেতু শেষ বেলায় সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে ইউজিসির মাধ্যমে বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দিয়েছে, তাই রোববার রাত ১১টায় উপাচার্যের সভাপতিত্বে এসএমটির সভা হয়।

সেখানে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৯ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম, অর্থাৎ ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’

প্রক্টর আরও বলেন, তবে অফিস খোলা থাকবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানানো হবে।

Read full story at source