ফিনালিসিমার ভেন্যু নিয়ে জটিলতা: স্পেন চায় বার্নাব্যুতে, আর্জেন্টিনা মনুমেন্তালে

· Prothom Alo

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির মুখোমুখি স্প্যানিশ ফুটবলের নতুন বিস্ময় লামিনে ইয়ামাল। লা ফিনালিসিমা দেখার জন্য মুখিয়ে আছে গোটা দুনিয়া। কিন্তু বহুল প্রতীক্ষিত ২০২৬ ফিনালিসিমার ভেন্যু নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা।

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে কাতার থেকে ম্যাচটি সরিয়ে নেওয়া হচ্ছে, এটা নিশ্চিত। তবে নতুন গন্তব্য কোথায়, তা নিয়ে উয়েফা ও কনমেবলের মধ্যে চলছে দড়ি টানাটানি।

Visit raccoongame.org for more information.

শুরুতে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, কাতারের বদলে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হতে পারে আর্জেন্টিনা ও স্পেনের এই মহারণ। কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই খবরে জল ঢেলে দিয়েছে। তাদের দাবি, ভেন্যু নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: বিশ্বকাপ ও ফিনালিসিমার ভবিষ্যৎ কী

আর্জেন্টাইন সাংবাদিক এস্তেবান এদুলের দেওয়া তথ্যমতে, স্পেনের মাঠে খেলতে নারাজ লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। কারণ, স্পেনে খেলা মানে আর্জেন্টিনাকে একরকম ‘অতিথি দল’ হয়ে মাঠে নামতে হবে, যা কোনোভাবেই মানতে চাইছে না তারা।

লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের দেখা হতে পারে ফিনালিসিমায়

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া তো নিজের ইচ্ছার কথা সরাসরিই জানিয়ে দিয়েছেন। টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেছেন, ‘স্পেন চাইছে ফাইনালটা তাদের দেশে হোক। কিন্তু আমি চাই ম্যাচটি হোক বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে।’

এই রশি টানাটানির মধ্যে তিনটি সম্ভাব্য পথ খোলা আছে আয়োজকদের সামনে। প্রথমত, কনমেবল নমনীয় হলে স্পেনে ম্যাচটা আয়োজন করা। তবে বর্তমান প্রেক্ষাপটে এর সম্ভাবনা খুবই কম। দ্বিতীয়ত, ইউরোপের কোনো নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটি আয়োজন করা। বর্তমানে এটিই সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখা হচ্ছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে লিসবন, লন্ডন ও রোমের নাম জোরেশোরে শোনা যাচ্ছে।

আর্জেন্টিনা–স্পেন ফিনালিসিমা হবে কাতারে

২৭ মার্চ এই শহরগুলোর বড় স্টেডিয়ামগুলো ফাঁকা থাকায় ফিনালিসিমা আয়োজনের জোর দাবিদার এগুলোই। তৃতীয়ত, ম্যাচটি আবারও পিছিয়ে দেওয়া। তবে ঠাসা সূচির কারণে উয়েফা বা কনমেবল—কেউই নতুন করে তারিখ বদলাতে আগ্রহী নয়। উল্লেখ্য, ২০২৫ সালে হওয়ার কথা থাকলেও ঠাসা সূচির কারণেই ম্যাচটি ২০২৬-এ গড়িয়েছে।

এর আগে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রাফায়েল লোজান নিশ্চিত করেছিলেন যে কাতারে ফিনালিসিমা হচ্ছে না।

Read full story at source