ফুটবল বিশ্বকাপে পতাকা নিয়ে যাচ্ছে শাহ্ সিমেন্ট ও হামজার সেরা ফ্যানরা

· Prothom Alo

‘শাহ্ সিমেন্ট-হামজা নাম্বার ওয়ান ফ্যান’ শীর্ষক ক্যাম্পেইনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচজন সেরা ফ্যান জিতে নিয়েছেন এবারের বিশ্বকাপ ফুটবল ম্যাচের টিকিট। তাঁরা হলেন মো. আবির খান, জাকির হোসেন, শোভন, মোহাম্মদ সিয়াম এবং আতিকুর রহমান।

দেশের হাজার হাজার ফুটবলপ্রেমী ফ্যান অংশ নিয়েছিলেন এই কুইজ ও চ্যালেঞ্জভিত্তিক ক্যাম্পেইনে। তাঁদের সঙ্গে ক্যাম্পেইনে অংশ নেন শাহ্ সিমেন্টের পার্টনাররাও।

Visit asg-reflektory.pl for more information.

কুইজ রাউন্ডের উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা পেরিয়ে নির্বাচিত ৫০ জন ফাইনালিস্ট গতকাল বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে অংশ নেন।

দিনব্যাপী ফুটবল চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার মাধ্যমে জমে ওঠে রোমাঞ্চকর লড়াই। শেষে ঘোষণা করা হয় পার্টনারসহ পাঁচজন সেরা ফ্যান, যাঁরা জিতে নেন বিশ্বকাপ ম্যাচের টিকিট।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শাহ্ সিমেন্ট এবং আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ ও শুভেচ্ছা জানান দেশের জনপ্রিয় তারকারা।

এই ক্যাম্পেইনে বিশ্বকাপ ম্যাচের টিকিটসহ মোট ৫০টি আকর্ষণীয় পুরস্কার ছিল।

ফুটবলের উন্মাদনা আর স্বপ্নকে আরও একধাপ এগিয়ে নিতে আয়োজন করা হয় ‘শাহ্ সিমেন্ট-হামজা নাম্বার ওয়ান ফ্যান চ্যালেঞ্জ’। ফুটবলের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক প্রতিযোগিতার চর্চা উৎসাহিত করাই ছিল আয়োজনটির লক্ষ্য।

এবার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে, তাঁদের এক হাতে থাকবে বাংলাদেশের পতাকা, অন্য হাতে বিশ্বকাপের টিকিট। স্বপ্নের সেই গ্যালারিতে যাচ্ছে শাহ্ সিমেন্ট ও হামজার সেরা পাঁচ ফ্যান।

Read full story at source