রাষ্ট্রপতিকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্যের’

· Prothom Alo

সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের দায়ে সংসদ কর্তৃক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্‌পুকে অভিশংসন করে পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। একই সঙ্গে গণহত্যায় সহযোগিতার অভিযোগ তুলে রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে সংগঠনটি।

আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়ে শোনান জুলাই ঐক্যের সংগঠক ফাহিম ফারুকী।

Visit asg-reflektory.pl for more information.

লিখিত বক্তব্যে ফাহিম ফারুকী বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্‌পু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে জনতার সংসদকে অপবিত্র করেছেন। একই সঙ্গে সরকারি দল বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আদর্শ এবং শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছেন।

ফাহিম ফারুকী আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দুটি শপথ গ্রহণের জন্য দাওয়াত করা হলেও বিএনপি জুলাইয়ের শপথ গ্রহণ না করে সরাসরি জুলাইয়ের চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সাধারণ ছাত্র-জনতা মনে করেছিলেন নতুন স্পিকারের হাতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে বিএনপি। কিন্তু শপথ গ্রহণ না করে উল্টো ফ্যাসিবাদের ধারক রাষ্ট্রপতিকে দিয়ে ভাষণ দেওয়ানো হয়েছে।

‘জুলাই ঐক্যের’ এই সংগঠক আরও বলেন, ‘আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু জুলাই সনদ নিয়ে টালবাহানা করার চেষ্টা করলে পরিণতি হবে হাসিনার মতোই। এখনো যাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, তাঁরা যেন অতিসত্বর চলতি অধিবেশনে শপথ গ্রহণের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে ফ্যাসিবাদী কাঠামোর বিলুপ্তি ঘটান।’

Read full story at source