শিশুদের ঈদ আনন্দের সারথি হলো রাঙ্গুনিয়া বন্ধুসভা
· Prothom Alo

রাঙ্গুনিয়ার প্রত্যন্ত জনপদের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন রাঙ্গুনিয়া বন্ধুসভার বন্ধুরা। ১৩ মার্চ উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত ৫০টি শিশুকে নতুন জামা ও তাদের পরিবারের জন্য খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।
বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। নতুন রঙিন পোশাক হাতে পেয়ে শিশুদের হাসিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Visit sportfeeds.autos for more information.
এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম এ মোরশেদ। তিনি বলেন, ‘আমরা চেয়েছি সমাজের অবহেলিত এই মানুষগুলো যেন মনে না করে তারা একাকী। ঈদের প্রকৃত আনন্দ অন্যের সঙ্গে ভাগাভাগি করার মধ্যেই নিহিত। শিশুদের হাসি আমাদের পুরো পরিশ্রমকে সার্থক করেছে।’
উপদেষ্টা কৃষিবিদ সঞ্জীব সুশীল বলেন, ‘ঈদের আসল সার্থকতা নতুন পোশাকে নয়; বরং অন্যের মুখে হাসি ফোটানোর মাঝে। শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা গর্বিত।’
রাঙ্গুনিয়া বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’ বাস্তবায়ন কমিটির সচিব রবিউল মোস্তাফা বলেন, ‘সমাজের সামর্থ্যবানেরা এভাবে এগিয়ে এলে কোনো শিশুই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবে না। মানবিক দায়বদ্ধতা থেকে বন্ধুসভার সদস্যরা প্রতিশ্রুতি দিয়েছেন, আগামীর প্রতিটি উৎসবেও তাঁরা এভাবেই সুবিধাবঞ্চিত মানুষের পাশে ছায়া হয়ে থাকবেন।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া বন্ধুসভার উপদেষ্টা লেখক আব্বাস হোসাইন, ফায়ার সার্ভিস টিম লিডার জাহেদুর রহমান, সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক সুজন কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক সেতুল মির্জা, সহসাংগঠনিক সম্পাদক কবি শাহী মো. ইলিয়াস, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নাজমুল করিম, কার্যনির্বাহী সদস্য শাওয়াল মির্জা, বেলাল হোসেন, বাপ্পু, রুবেলসহ অন্য বন্ধুরা।
সভাপতি, রাঙ্গুনিয়া বন্ধুসভা