‘বনলতা এক্সপ্রেস’–এ চমক, প্রথমবার অভিনয়ে দেখা যাবে এই গায়িকাকে

· Prothom Alo

এবারের ঈদে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সংগীতশিল্পী মাশা ইসলামের। ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দেখা যাবে তাঁকে। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা তানিম নূর।

Visit aportal.club for more information.

মাশা ইসলাম

তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ যেন তারার মেলা, মোশাররফ করিম-চঞ্চল চৌধুরীর সঙ্গে আজমেরী বাঁধন, জাকিয়া বারী মম, শরীফুল রাজ, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, এ কে আজাদ সেতু। এবার জানা গেল মাশা ইসলামের নাম।
মাশা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তানিম ভাইয়ের নির্মাণের ভক্ত আমি। ওনার ‘‘উৎসব’’ দেখার পর তা কয়েক গুণ বেড়ে যায়। এ সিনেমার কাজ যখন ভাই করছিলেন, তখন বলেছিলাম, এ সিনেমার সদস্য হতে চাই। নেপথ্যে কাজ করতে চাই। কিন্তু ভাই বললেন, ‘‘না তোমাকে পর্দায় দেখতে চাই’’, একটি চরিত্রে অডিশন দিতে বলল, ভিডিও পাঠালাম, ভাই চূড়ান্ত করলেন।’  

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার আগারগাঁওয়ের এয়ারফোর্স বেজক্যাম্পে আয়োজিত হইচই আড্ডা ও ‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলার প্রকাশ করা হয়

মাশা আরও বলেন, ‘হুমায়ূন আহমেদের উপন্যাসের কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ, যে কারও কাছে অনেক বড় কিছু। এর আগে অনেকবার অভিনয়ের প্রস্তাব পেয়েছি, তবে কখনো সেভাবে তা করার মতো ভেতরে তাড়না দেয়নি। কিন্তু এবার নিজেই তানিম নূর ভাইকে বলে এ সিনেমায় যুক্ত হয়েছি।’
পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর ৩ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ; সহপ্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওজ, সার্বিক সহযোগিতা করেছে ডোপ প্রোডাকশনস।

Read full story at source