ঈদের ছুটিতে দেখতে পারো এই অ্যানিমে

· Prothom Alo

স্কুল, কলেজ বন্ধ। সামনেই ঈদ। সব মিলিয়ে দারুণ মজার একটা সময়। তোমরা যারা ঈদে গ্রামের বাড়িতে যাবে, তাদের তো বেশ মজা। সবার সঙ্গে দেখা হবে। খেলাধুলা করতে করতে কীভাবে দিনগুলো শেষ হয়ে যাবে, তার ঠিক নেই। কিন্তু যারা ঢাকাতেই থাকবে, তোমরাও তোমাদের সময়টা পরিবারের সঙ্গে বেশ আনন্দেই কাটাবে আশা করি।

Visit asg-reflektory.pl for more information.

এই অবসর সময়ে অনেকেরই পছন্দের তালিকায় থাকে অ্যানিমে দেখা। বাইরে ঘোরাঘুরি বা দাওয়াত পর্ব শেষে যখন একটু নিরিবিলি সময় পাও, তখন অ্যানিমে দেখতে পারো। তাই এবারের ঈদে তোমাদের ছুটিকে আরও মজার করে তুলতে পারে যেসব অ্যানিমে, সেগুলোর কথাই জানাব।

১. সুজুমে

১৭ বছর বয়সী কিশোরী সুজুমের জীবন হঠাৎ বদলে যায় যখন তার দেখা হয় এক রহস্যময় যুবকের সঙ্গে। তারা দুজন মিলে জাপানের বিভিন্ন পরিত্যক্ত জায়গায় কিছু অদ্ভুত দরজা খুঁজে পায়। এসব দরজা আসলে অন্য এক জগতের প্রবেশপথ, যা থেকে বেরিয়ে আসা শক্তি পৃথিবীতে বড় ধরনের দুর্যোগ সৃষ্টি করতে পারে। সুজুমের দায়িত্ব হয়ে পড়ে একে একে সব দরজা বন্ধ করে পৃথিবীকে রক্ষা করা। চমৎকার অ্যানিমেশন আর জাপানি লোকগাথার মিশেলে তৈরি এই মুভি। ২ ঘণ্টা ২ মিনিটের মুভিটির আইএমডিবি রেটিং ৭.৬।

স্কুলজীবন নিয়ে জনপ্রিয় কয়েকটি অ্যানিমে

২. দ্য বয় অ্যান্ড দ্য হেরন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই মুভি মাহিতো নামের এক কিশোরের গল্প। মায়ের মৃত্যুর পর সে নতুন এক শহরে চলে আসে। সেখানে একটি অদ্ভুত ধূসর বক বা হেরন তাকে তাড়া করতে শুরু করে। বকটি তাকে এক জাদুকরি টাওয়ারে নিয়ে যায়। যেখানে সবকিছুই অদ্ভুত। এটি মূলত নিজের দুঃখ জয় করে বড় হওয়ার এক অসাধারণ রূপক গল্প। স্টুডিও ঘিবলির অস্কারজয়ী এই মুভি চোখের শান্তি দেবে। ২ ঘণ্টা ৪ মিনিটের এই মুভির আইএমডিবি রেটিং ৭.৩।

মানসিক চাপ কমাতে যে স্টুডিওর মুভি দেখা যেতে পারে

৩. মাই নেবার তোতোরো

দুই বোন সাতসুকি ও মেই তাদের বাবার সঙ্গে এক পুরেনো বাড়িতে থাকতে আসে। সেখানে তারা বনের এক বিশাল কিন্তু খুব দয়ালু জাদুকরি প্রাণী টোটোরোর দেখা পায়। ছোটদের কল্পনা আর প্রকৃতির সঙ্গে সখ্যের এক মায়াবী জগৎ এই মুভি। যান্ত্রিকতার বাইরে গ্রাম্য পরিবেশ আর পাহাড়ের রহস্য যে কারও মনে প্রশান্তি এনে দেবে। ১ ঘণ্টা ২৬ মিনিটের মুভিটির আইএমডিবি রেটিং ৮.১।

২০২৫ সালের সেরা সায়েন্স ফিকশন মুভি

৪. হাইকিউ!! দ্য ডাম্পস্টার ব্যাটল

ভলিবল নিয়ে তৈরি জনপ্রিয় অ্যানিমে সিরিজ ‘হাইকিউ’–এর বহুল প্রতীক্ষিত মুভি এটি। এখানে কারাসুনো হাইস্কুল ও নেকোমা হাইস্কুলের মধ্যে সেই ঐতিহাসিক লড়াই দেখানো হয়েছে, যাকে ভক্তরা ডাম্পস্টার ব্যাটল নামে চেনে। হিনাতা ও কেনমার মধ্যকার বন্ধুত্ব আর প্রতিযোগিতার এই লড়াই শুধু খেলার মাঠেই আটকে নেই এখন আর। শ্বাসরুদ্ধকর ভলিবল ম্যাচ আর আধুনিক অ্যানিমেশন মুভিটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। ১ ঘণ্টা ২৬ মিনিটের এই মুভির আইএমডিবি রেটিং ৭.৭।

পরীক্ষা শেষে দেখতে পারো নতুন মুভি ও সিরিজ

৫. দ্য ডিজাস্টারাস লাইফ অব সাইকি কে

কুসুও সাইকি কোনো সাধারণ হাইস্কুল–ছাত্র নয়। সে জন্মগতভাবে অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী। সাইকি চাইলেই টেলিপ্যাথির মাধ্যমে মানুষের মনের কথা বুঝতে পারে, টেলিপোর্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিমেষে চলে যেতে পারে। কিন্তু সাইকি এসব ক্ষমতা নিয়ে মোটেও খুশি নয়। তার ইচ্ছা হলো, সাধারণ মানুষের মতো একদম সাদাসিধে ও নিরিবিলি জীবন কাটানো। সাইকি সব সময় মানুষের ভিড় এড়িয়ে চলতে চায়, কিন্তু কোনো না কোনোভাবে সে বন্ধুদের অদ্ভুত সব সমস্যায় জড়িয়ে পড়ে। হাস্যরসে ভরপুর এই সিরিজ দেখায় যে অসাধারণ ক্ষমতা থাকলেই জীবন সহজ হয় না। বরং অসাধারণ হওয়াটাই কখনো কখনো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কমেডি আর অতিপ্রাকৃত ঘটনার মিশেলে তৈরি ২ সিজনের প্রতিটি পর্ব প্রায় ২৪ মিনিটের। এই জনপ্রিয় সিরিজের আইএমডিবি রেটিং ৮.৩।

মুভি দেখার সময় কেন পপকর্ন খায় সবাই

Read full story at source