ফার্গুসনকে পেছনে ফেলার পর গার্দিওলা বললেন, ‘সবাই আমার ছাঁটাই চায়’

· Prothom Alo

চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে ঘুরে দাঁড়ানোর কোনো গল্প লিখতে পারেনি পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে হারা দলটি গতকাল রাতে দ্বিতীয় লেগে হেরেছে ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে বিদায়ের রাতে অবশ্য একটি মাইলফলক গড়েছেন গার্দিওলা। চ্যাম্পিয়ন লিগ সবচেয়ে বেশি ম্যাচে কোচিং করানো কোচদের তালিকায় গার্দিওলা উঠে এসেছে দুই নম্বরে।

গতকাল তিনি পেছনে ফেলেছেন কিংবদন্তি স্যার আলেক্স ফার্গুসনকে। এর আগে রিয়ালের বিপক্ষে প্রথম লেগে ১৯০ ম্যাচে চ্যাম্পিয়নস লিগ ডাগআউটে দাঁড়িয়ে ফার্গিকে ছুঁয়েছিলেন গার্দিওলা। আর গতকাল ১৯১ নম্বর ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে উঠলেন দুই নম্বরে। এই তালিকায় ২১৮ ম্যাচ নিয়ে সবার ওপরে আছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

Visit orlando-books.blog for more information.

মাইলফলক গড়ার রাতে গার্দিওলাকে অবশ্য পড়তে হয়েছে বিব্রতকর প্রশ্নের মুখে। রিয়ালের কাছে হারের পর চ্যাম্পিয়নস লিগে এটাই তাঁর শেষ ম্যাচ কি না, শুনতে হয়েছে এমন প্রশ্নও। পাশাপাশি সিটিতে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলতে হয়েছে তাঁকে।

ভিনিসিয়ুসের জোড়া গোল, সিটিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে রিয়াল

গার্দিওলা বলেন, ‘ওহ, সবাই আমাকে বরখাস্ত করতে চায়, তাই না? একদিন আমি নিজেই এসে বলব, “বিদায় বন্ধুরা!” কিন্তু এখনো আমি আছি, আমার চুক্তির আরও এক বছর বাকি।’ সিটির হয়ে প্রিমিয়ার লিগে রাজত্ব করা এই কোচের সাম্প্রতিক সময়টা ভালো না গেলেও তিনি বেশ আশাবাদী, ‘ভবিষ্যৎ উজ্জ্বল। আগামী মৌসুমে আমরা আবার ফিরব।’

হতাশা প্রকাশ করছেন গার্দিওলা

ম্যাচে শুরুটা ভালোই করেছিল সিটি। কিন্তু প্রথমার্ধের মাঝামাঝি বের্নার্দো লাল কার্ড দেখলে ঘুরে দাঁড়ানোর পথ আর খুঁজে পায়নি দলটি। গোললাইন থেকে ভিনিসিয়ুসের শট হাতে ঠেকানোর কারণে লাল কার্ড দেখেন সিলভা। এরপর পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিয়ুস। সিলভার লাল কার্ড নিয়ে গার্দিওলা বলেন, ‘এটা কোনো ভুল না, এটা তার ক্যারিয়ারের প্রথম লাল কার্ড—এটা একধরনের প্রতিক্রিয়া।’

তিনি আরও যোগ করেন, ‘এটা এড়ানো যেত। ঠিক আছে, আমরা গোল করতাম, ১১ জন বনাম ১১ জন খেলতাম। কিন্তু এর জন্য আমি কখনোই আমার খেলোয়াড়কে দোষ দেব না।’

Read full story at source