আসছে মোবাইল ব্যাংকিং সেবা ‘প্রাইম লেনদেন’

· Prothom Alo

মোবাইল ব্যাংকিং সেবা চালু করতে যাচ্ছে প্রাইম ব্যাংক। এর নাম হবে প্রাইম লেনদেন। বিকাশ, রকেট, নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হবে এটি। সেবাটি পরিচালনা করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

এই সেবা পরিচালনা করবে প্রাইম ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের নিজস্ব এমএফএস ব্র্যান্ড চালুর পথ উন্মুক্ত হয়েছে।

Visit asg-reflektory.pl for more information.

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অনুমোদনের মাধ্যমে প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড দেশের ডিজিটাল আর্থিক খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে কাজ করবে। কোম্পানিটি প্রচলিত প্রতিযোগিতার বাইরে গিয়ে সহযোগিতামূলক বাজার পরিবেশ গড়ে তুলতে চায়। এতে আর্থিক সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে।

ডিজিটাল নিরাপত্তা ও ব্যবহারবান্ধব সেবার মাধ্যমে প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড নিজেকে গ্রাহকদের ‘ডিজিটাল অভিভাবক’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এর মাধ্যমে ব্যাংকবহির্ভূত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং সব শ্রেণির মানুষকে নিরাপত্তা ও আত্মবিশ্বাসের সঙ্গে ক্যাশলেস অর্থনীতিতে অংশগ্রহণে সক্ষম করে তোলার লক্ষ্যে কাজ করবে প্রতিষ্ঠানটি।

প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড স্বতন্ত্র ব্র্যান্ড পরিচয়ের অধীন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পরিচালনা করবে। আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতির অংশ হিসেবে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রক সংস্থা, অংশীদার ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। লক্ষ্য হচ্ছে—সেবার মান, নিয়মানুবর্তিতা ও গ্রাহকদের ভালো অভিজ্ঞতা নিশ্চিত করা।

বর্তমানে দেশে ১৩টি প্রতিষ্ঠান এই সেবা দিয়ে যাচ্ছে। এই সেবায় এখন টাকা পাঠানো, বিল পরিশোধ ও কেনাকাটার পাশাপাশি আমানত সংগ্রহ ও ঋণ বিতরণ করা হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে এই সেবার মাধ্যমে দিনে ৫ হাজার ৮৮৩ কোটি টাকা লেনদেন হয়েছে।

Read full story at source