লেবু মাটনের রেসিপি
· Prothom Alo
রেসিপি দিয়েছেন ফারাহ্ সুবর্ণা
Visit newsbetting.bond for more information.
উপকরণ
খাসির মাংস দেড় কেজি, পেঁয়াজকুচি ৪টি, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া ২ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, কাগজি লেবুর রস প্রয়োজনমতো, লেবুপাতা ৫টি, গরমমসলার গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ।
প্রণালি
দুটো পেঁয়াজকুচি, আদা-রসুনবাটা, গরমমসলা আর লবণ দিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ করে নিন। তারপর একটা কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি দিয়ে লালচে করে ভেজে নিন।
তাতে ২ রকম মরিচের গুঁড়া, হলুদগুঁড়া দিয়ে একটু ভেজে নিন। ধনে-জিরাগুঁড়া আর অল্প পানি দিয়ে মসলাটা কষিয়ে নিন। সেদ্ধ করে রাখা মাংস ঢেলে অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন।
কষানো হয়ে গেলে লেবুপাতা ছিঁড়ে দিয়ে আরও মিনিট পাঁচেক রান্না করুন। নামানোর আগে লেবুর রস মিশিয়েই নামিয়ে নিন। লেবুর রসের ঘ্রাণটা এখানে একটা প্রয়োজনীয় উপকরণ, তাই নিজে বুঝে এটা ব্যবহার করতে হবে।