মোস্তাফিজদের পিএসএলে খেলতে বাধা নেই
· Prothom Alo

বাংলাদেশি ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আর কোনো বাধা নেই। বিসিবি আজ আনুষ্ঠানিকভাবে এমনটাই জানিয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও সরকারের উচ্চপর্যায়ের সবুজ সংকেত পাওয়ার পরই ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়ে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড।
বিসিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়ে তারা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘ সময় ধরে যোগাযোগ রেখেছে। বিশেষ করে পাকিস্তানে অবস্থানরত খেলোয়াড়দের ব্যক্তিগত নিরাপত্তা ও সার্বিক সুরক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে। ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ মিশনের সঙ্গে আলোচনার পর বোর্ড নিশ্চিত হয়েছে যে সেখানে অংশগ্রহণকারী ক্রিকেটারদের জন্য বর্তমানে কোনো দৃশ্যমান নিরাপত্তাঝুঁকি বা উদ্বেগের কারণ নেই।
Visit mchezo.life for more information.
নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় আশ্বাস পাওয়ার পর আজই কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে পা রাখেন। বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা যাত্রাপথের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন। সেখানে মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও পারভেজ হোসেনকে বিমানে দেখা যায়। ছবিটির ক্যাপশন ছিল, ‘ঈদ শেষ’।
ঈদের ছুটি শেষে বাংলাদেশ জাতীয় দলের বাকি সদস্যরা যেখানে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের প্রস্তুতিতে যোগ দেবেন, সেখানে পিএসএলে খেলার সুযোগ পাওয়া ছয় ক্রিকেটারকে চলতে হবে ভিন্ন সূচিতে।
হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা২৬ মার্চ শুরু হয়ে আগামী ৩ মে পর্যন্ত চলবে পিএসএল। বিসিবি এই টুর্নামেন্টে অংশ নিতে ছয় ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। তাঁরা হলেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন (লাহোর কালান্দার্স), শরীফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম (পেশোয়ার জালমি) এবং রিশাদ হোসেন (রাওয়ালপিন্ডি পিন্ডিজ)।
পরশু পিসিবি জানায় মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি–সংকটের কারণে এবার দুটি ভেন্যুতে দর্শকশূন্য স্টেডিয়ামে হবে পিএসএল।
ভারতের বিশ্বকাপ জয়ে ভাঙল স্ট্রিমিংয়ের সব রেকর্ড