লুটপাট আর টাকা পাচারের কারণে ৭-৮টি ব্যাংক অচল অবস্থায় রয়েছে: পানিসম্পদমন্ত্রী
· Prothom Alo

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট আর টাকা পাচারের কারণে বাংলাদেশের সাত থেকে আটটি ব্যাংক অচল অবস্থায় রয়েছে। লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫ কোটি টাকাও এসব ব্যাংকের একটি ইউনিয়ন ব্যাংকে আটকে আছে।
Visit bettingx.bond for more information.
আজ মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন। পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘একটা কঠিন সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। এই কঠিন সময় পার করাও কঠিন। এর জন্য দরকার সবার আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।’
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, কোনোভাবে যেন দুর্নীতি না হয়। সেটা জেলা পরিষদ হোক, পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন বা এলজিইডিতে হোক, দুর্নীতির বিষয়ে ছাড় নেই। দুর্নীতি হলে প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তকে দায় নিতে হবে। প্রধানমন্ত্রীও এ ব্যাপারে সতর্ক রয়েছেন। যদি কেউ কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হন, তা হলো তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘সারা দেশে অনেক মেগা (বৃহৎ) প্রকল্প হয়েছে। এই মেগা প্রকল্পের সুবিধাভোগী গ্রামের মানুষ নন, আমরা সাধারণ মানুষও নই। হয়তো এটা সাময়িক ক্ষেত্রে আপনার-আমার বিশেষ প্রয়োজন হয়। তবে এমন মেগা প্রকল্প হয়েছে, যা না করলেও চলত। ১ হাজার কোটি টাকার প্রকল্প ১০ হাজার কোটি টাকায় হয়েছে। মেগা প্রকল্পগুলোতে মেগা দুর্নীতি হয়েছে।’
জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান প্রমুখ।