এই সময়ে পেটের সমস্যা ‘ফুড পয়জনিং’ নয়তো

· Prothom Alo

উৎসব-পরবর্তী এই সময় পুরোনো-বাসি খাবার খেয়ে অনেকে অসুস্থ হচ্ছেন। এর কারণ সাধারণত ফুড পয়জনিং। বেশির ভাগ ক্ষেত্রে বাসি-পচা খাবারে জন্ম নেওয়া ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী সংক্রমণের মাধ্যমে এই সমস্যা দেখা দেয়। সালমোনেলা, ই কোলাই, ক্যামপাইলোব্যাকটার জাতীয় ব্যাকটেরিয়া, নরো ভাইরাস বা বিভিন্ন পরজীবী দ্বারা এই দূষণ ঘটে।

Visit michezonews.co.za for more information.

কীভাবে বুঝবেন

কোনো খাবার গ্রহণের ১ থেকে ৩ দিনের মধ্যে পেটে ব্যথা, কামড়ানি, বমি, ডায়রিয়া বা আমাশয় দেখা দিলে বুঝবেন এটা ফুড পয়জনিং। সাধারণত এটা ৫ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

সাধারণ উপসর্গ: বমি ভাব, বমি, ডায়রিয়া, রক্ত মিশ্রিত মল, আমাশয়, পেট কামড়ে ধরা ইত্যাদি।

অন্যান্য উপসর্গ: জ্বর, মাথাব্যথা, অরুচি, দুর্বলতা।

তীব্র উপসর্গ: পানিশূন্যতার কারণে মুখ শুকানো, প্রস্রাব কমে যাওয়া, চেতন কমে যাওয়া, মাংসপেশির ব্যথা ইত্যাদি।

কী করবেন

  • যথেষ্ট পানি পান করতে হবে। স্যালাইন খেতে হবে; যাতে পানিশূন্যতা না হয়।

  • উপসর্গ থাকা পর্যন্ত অল্প পরিমাণে, পরিচ্ছন্ন, তরল বা সহজপাচ্য খাবার খাবেন।

  • বিশ্রাম নিন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না।

সতর্কতা

  • পুরোনো বা বাসি খাবার এবং যত্রতত্র খাবার খাওয়া যাবে না।

  • খাবার সঠিকভাবে রেফ্রিজারেট বা সংরক্ষণ করতে হবে।

  • খাবার গরম করার সময় বয়েলিং পয়েন্টে নিয়ে ভালো করে গরম করতে হবে। যতটুকু খাওয়া হবে, কেবল ততটুকুই আলাদা করে গরম করা উচিত।

  • কাঁচা, আধা সেদ্ধ আর রান্না খাবার একসঙ্গে রাখা যাবে না।

  • খাবার প্রস্তুত ও পরিবেশনের সময় ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে।

  • রান্না ও কাটাকুটির জায়গা পরিচ্ছন্ন হতে হবে। পরিষ্কার পানি ব্যবহার করতে হবে।

  • ডা. এ বি এম আবদুল্লাহ, ইমেরিটাস অধ্যাপক

Read full story at source