মদনপুরের তরুণ হাসিব হতে চায় সফল উদ্যোক্তা

· Prothom Alo

মদনপুর ইউনিয়নের এক প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারে জন্ম নেওয়া কিশোর হাসিব আজ স্বপ্ন দেখে বড় হওয়ার। সে মদনপুর আলোর পাঠশালার দশম শ্রেণীর ছাত্র। অভাব-অনটন, সীমিত সুযোগ-সুবিধা সব বাধা পেরিয়ে সে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায়। ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম ও আত্মনির্ভরতার শিক্ষা তাকে জীবন সম্পর্কে দিয়েছে ভিন্ন এক দৃষ্টিভঙ্গি। হাসিবের পরিবারটি অর্থনৈতিকভাবে সচ্ছল নয়। পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে প্রতিদিনই সংগ্রাম করতে হয়। তবুও এই প্রতিকূলতাকে কখনোই নিজের অগ্রগতির পথে বাধা হতে দেয়নি সে। বরং দারিদ্র্যই তার কাছে প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। নিজেকে বদলে দেওয়ার ও পরিবারের ভাগ্য পরিবর্তনের।

প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে হাসিব মাঠে যায়। কৃষিকাজের প্রতি তার রয়েছে গভীর আগ্রহ। ধান, শাকসবজি চাষের পাশাপাশি সে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ শেখার চেষ্টা করছে। পাশাপাশি গরু, ছাগলসহ বিভিন্ন পশুপালনেও তার রয়েছে আগ্রহ। নিজের ছোট খামারে নিয়মিত পরিচর্যার মাধ্যমে সে ধীরে ধীরে আয় বাড়ানোর পথ খুঁজে নিচ্ছে।

Visit casino-promo.biz for more information.

হাসিবের স্বপ্ন সে একজন সফল উদ্যোক্তা হবে।

হাসিব বিশ্বাস করে, সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে কৃষি ও পশুপালন খাতেই গড়ে তোলা সম্ভব একটি সফল ব্যবসা। তাই সে শুধু কাজই করছে না, বরং নতুন নতুন কৌশল শেখার জন্য বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিচ্ছে। তার এই উদ্যোগী মনোভাব স্থানীয়দের মাঝেও ইতিবাচক প্রভাব ফেলছে। গ্রামের অনেক তরুণ যেখানে কর্মসংস্থানের অভাবে হতাশ, সেখানে হাসিব দেখাচ্ছে ভিন্ন এক পথ। সে মনে করে, “চাকরির পেছনে না ছুটে নিজেই কিছু করা উচিত।” তার এই চিন্তা-ভাবনা ধীরে ধীরে অন্যদেরও অনুপ্রাণিত করছে। স্থানীয়দের মতে, হাসিবের মধ্যে রয়েছে অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রম করার মানসিকতা। সুযোগ পেলে সে একদিন বড় উদ্যোক্তা হয়ে উঠবে—এমনটাই আশা সবার। তবে এজন্য প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও সরকারি পৃষ্ঠপোষকতা।

হাসিবের স্বপ্ন শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ নয়। সে চায়, তার সফলতার মাধ্যমে গ্রামের অন্য যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে। দেশের কৃষিখাতকে আরও সমৃদ্ধ করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে চায় সে। আজকের এই সংগ্রামী তরুণ আমাদের জন্য এক অনুপ্রেরণার নাম। সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে হাসিবের মতো তরুণরাই বদলে দিতে পারে দেশের অর্থনৈতিক চিত্র। মদনপুর ইউনিয়নের এই ক্ষুদ্র গ্রাম থেকেই হয়তো একদিন উঠে আসবে একজন সফল উদ্যোক্তা।

Read full story at source