রোনালদোও হয়তো মেসির মতো হতে চান: জো কোল
· Prothom Alo

ক্রিস্টিয়ানো রোনালদো কি কখনো একা একা ভেবেছেন, তিনি যদি লিওনেল মেসির মতো খেলতে পারতেন! কিংবা মেসি কি কখনো এই ভেবে আফসোস করেছেন যে তিনি যদি নেইমারের মতো মজার জীবন পেতেন! রোনালদো বা মেসি সত্যিই এমন ভেবেছেন কি না, তারাই ভালো জানেন।
সাবেক ইংলিশ ফুটবলার জো কোল মনে করেন, তাঁরা হয়তো ভেবেছেন। মেসি ও রোনালদোর মধ্যকার শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।
Visit tr-sport.click for more information.
মেসি নাকি রোনালদো, কে সেরা? প্রায় দুই দশকের বেশি সময় ধরে চলছে এই বিতর্ক। শ্রেষ্ঠত্বের আলোচনায় কারও পক্ষপাত মেসির প্রতি, আবার কেউ বেছে নেন রোনালদোকে।
মেসি নাকি রোনালদো? চ্যাম্পিয়নস লিগের গোলমেশিন কে?অমীমাংসিত এ বিষয় নিয়ে সম্প্রতি কথা বলেছেন, লিভারপুল ও চেলসিতে খেলা প্লেমেকার জো কোল। মেসি ও রোনালদোর মধ্যে মেসিকেই বেছে নিয়েছেন তিনি। এমনকি রোনালদো নিজেও মেসির মতো হতে চান কি না, এমন প্রশ্নও সামনে এনেছেন তিনি।
সাবেক ইংলিশ তারকা জো কোলটিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জো কোল বলেছেন, ‘আমার মনে হয়, একজন ফুটবলার যত কিছুই জিতুক না কেন, তার ভেতরে কোনো না কোনো আফসোস থেকেই যায়। আমার ধারণা, ক্রিস্টিয়ানো রোনালদোরও নিশ্চয়ই এমন কিছু রাত আসে, যখন তিনি মনে মনে ভাবেন, “ইশ, আমি যদি লিওনেল মেসির মতো এতটা ভালো হতে পারতাম!”’
আর্জেন্টাইন মহাতারকা মেসি তাঁর ক্যারিয়ারে যা অর্জন করেছেন, এখন চাইলে নিশ্চিন্তে ঘুমাতে পারেন বলেও মন্তব্য করেছেন কোল, ‘মেসির সবই ঠিকঠাক। একমাত্র সে-ই এখন চাইলে নিশ্চিন্তে ঘুমাতে পারে।’
‘মেসি ঈশ্বরের আশীর্বাদ পাওয়া এক জাদুকর, আর রোনালদো...’শেষে আর্জেন্টাইন অধিনায়কের পেশাদারত্ব নিয়ে একটু মজাও করেছেন কোল। তাঁর ভাষায়, ‘আমার মনে হয়, মেসি কখনো কখনো ভাবেন, “ইশ, নেইমারের মতো যদি কয়েকটা রাত বাইরে কাটিয়ে একটু আনন্দ করতে পারতাম!”’