ইরানি হামলায় বিধ্বস্ত মার্কিন নজরদারি উড়োজাহাজ

· Prothom Alo

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ‘ই-৩জি সেন্ট্রি’ (আওয়াকস) নজরদারি উড়োজাহাজ ধ্বংস হয়েছে। এতে অন্তত ১২ মার্কিন সেনা আহত হন, যাদের দুজন গুরুতর। ওয়াল স্ট্রিট জার্নালসহ মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, হামলায় একাধিক রিফুয়েলিং উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উড়োজাহাজটির ধ্বংসাবশেষের বাস্তব ছবি ভাইরাল হয়েছে, যা এআই টুল দিয়েও যাচাই করা হয়।

Visit sportbet.reviews for more information.

Read full story at source