প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

· Prothom Alo

খুলনায় প্রাইভেট কারের ধাক্কায় মৌমিতা হালদার (২৬) নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় মহানগরের জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Visit biznow.biz for more information.

খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মৌমিতা নগরীর মুন্সীপাড়ার তরুণ হালদারের মেয়ে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী এবং স্নাতক ২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মৌমিতা রিকশায় করে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার রিকশাটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মৌমিতা হালদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। এক শোকবার্তায় তিনি ওই শিক্ষার্থীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক মো. নূরুন্নবী, আইন স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মাহবুবুর রহমান, আইন ডিসিপ্লিনের প্রধান পুনম চক্রবর্তী, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. নাজমুস সাদাতসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন।

Read full story at source