ইরানে ‘দুঃসাহসিক অভিযানে’ যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু উদ্ধার, সুস্থ আছেন তিনি, জানালেন ট্রাম্প
· Prothom Alo

ইরানে গত শুক্রবার ভূপাতিত করা দুটি মার্কিন যুদ্ধবিমানের একটির নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রোববার নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে এ খবর জানিয়েছেন।
পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমরা তাঁকে পেয়েছি! আমার প্রিয় আমেরিকানরা, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম দুঃসাহসিক একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।’
Visit asg-reflektory.pl for more information.
মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার কৃতিত্ব নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে দিচ্ছে ইরানউদ্ধার হওয়া ওই ক্রু ‘নিরাপদ ও সুস্থ’ আছেন বলেও পোস্টে জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘তিনি আহত হয়েছেন, কিন্তু ঠিক হয়ে যাবে।’
ট্রাম্প আরও জানান, এ উদ্ধার অভিযানে ‘কয়েক ডজন’ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল। অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হননি।
শুক্রবার ইরান নিজেদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত করার খবর জানায়। এতে দুজন ক্রু ছিলেন। ওই দিনই তাঁদের একজনকে উদ্ধার করা হয়। অন্যজন নিখোঁজ ছিলেন। একই দিনে আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল তেহরান।
‘ইরানি হেফাজতের চেয়ে ট্রাম্পের অধীনে আপনার ছেলেরা বেশি বিপদে ’: নিখোঁজ পাইলট নিয়ে মার্কিন নারীকে ইরানডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল যখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ খুলে দেওয়ার জন্য ইরানের ওপর ক্রমেই চাপ বাড়াচ্ছে, তখনই নিখোঁজ বৈমানিককে উদ্ধার করে আনার খবর পাওয়া গেল। নতুন চুক্তি করতে অথবা হরমুজ প্রণালি খুলতে ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। অন্যথায় দেশটিকে ‘ভয়াবহ পরিস্থিতির’ মুখোমুখি করার হুমকি দিয়েছেন তিনি।
এফ-১৫ই থেকে ই-৩ সেন্ট্রি, ইরান যুদ্ধে যেসব উড়োজাহাজ হারিয়েছে যুক্তরাষ্ট্রইরানে যুদ্ধবিমান হারিয়ে ট্রাম্প-হেগসেথের দর্পচূর্ণ