নববর্ষের রঙে মুখোশ তৈরির প্রস্তুতি
· Prothom Alo
বাংলা নববর্ষের আর মাত্র কয়েক দিন বাকি। চারপাশে তাই উৎসবের প্রস্তুতির ব্যস্ততা। চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতেও এখন সেই রঙিন আমেজ। রংতুলি আর কাগজ-কাপড়ে সেখানে তৈরি হচ্ছে নানা আকারের মুখোশ। কখনো বাঘ, কখনো পাখি, আবার কখনো লোকজ মোটিফ—বাঙালির সংস্কৃতি আর ঐতিহ্যের ছাপ স্পষ্ট হয়ে উঠছে প্রতিটি কাজে। একাডেমির আয়োজনে তিন দিনব্যাপী কর্মশালায় অংশ নিয়ে শিক্ষার্থীরা যেমন শিখছে মুখোশ তৈরির কৌশল, তেমনি প্রকাশ করছে নিজেদের মেধা ও কল্পনাশক্তি। প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে এগিয়ে চলেছে তাদের এই বর্ণিল প্রস্তুতি, যা পয়লা বৈশাখের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলবে। এসব নিয়েই এ ছবির গল্প।
Visit truewildslot.com for more information.
পয়লা বৈশাখ উপলক্ষে চলছে রঙিন মুখোশ তৈরির কাজমুখোশে নকশা করা কাগজ লাগানো হচ্ছেকাঁচি দিয়ে নকশা করে কাটা হচ্ছে কাগজকর্মশালায় শিক্ষার্থীদের মুখোশ তৈরির কৌশল শিখিয়ে দিচ্ছেন প্রশিক্ষক তুলি দিয়ে রং করা চলছে শিক্ষার্থী কয়েকটি দলে ভাগ হয়ে মুখোশ তৈরি করছেনমুঠোফোনে ছবি দেখে চলছে মুখোশ তৈরির প্রশিক্ষণ এবার হবে রঙের কাজ বেশ কিছু মুখোশ তৈরি করে রাখা হয়েছে