একঝলক (১২ এপ্রিল ২০২৬)
· Prothom Alo
বাসা তৈরির জন্য গ্রামীণ মাঠ থেকে খড়কুটো সংগ্রহ করে ফিরছে একটি বক। লাফাপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া, ১২ এপ্রিলগাছের ডালে বসে আছে ল্যাঞ্জা লাটোরা বা কসাই পাখি। এরা শিকার ধরার পর কোনো গাছের কাঁটা বা সূক্ষ্ম ডালে গেঁথে রাখে এবং পরে ছিঁড়ে ছিঁড়ে খায়। এই অদ্ভুত শিকার অভ্যাসের কারণে এদের ‘কসাই পাখি’ বলা হয়। বৌলাই, কিশোরগঞ্জ, ১২ এপ্রিলনারকেলগাছের ফাঁকে সূর্যের উঁকি। মাইঝখাপন, কিশোরগঞ্জ, ১২ এপ্রিলচৈত্রের তপ্ত দুপুরে ইট তৈরিতে ব্যস্ত শ্রমিকেরা। ক্ষীরপোতা, তাড়াশ, সিরাজগঞ্জ, ১২ এপ্রিলপয়লা বৈশাখকে সামনে রেখে কদমা, বাতাসাসহ বিভিন্ন খাবার তৈরি করছেন কারিগরেরা। ভাটারা বণিকপাড়া, সাটুরিয়া উপজেলা, মানিকগঞ্জ, ১২ এপ্রিলউরিগানের আসর মানেই দুই পক্ষে গানে গানে লড়াই। একেক পক্ষে অংশ নেন কয়েক শ শিল্পী। সিলেট, ১২ এপ্রিলদূর গ্রামে প্লাস্টিকের সামগ্রী নিয়ে বিক্রির জন্য সাইকেলে চেপে বের হয়েছেন এক ফেরিওয়ালা। ধাপ সুলতানগঞ্জ হাট, বগুড়া, ১২ এপ্রিলপুকুরের পানি সেচে ফেলা হয়েছে, সেখানে মাছ ধরছেন একজন। বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা, ১২ এপ্রিলজাল ও বাঁশের ফালি দিয়ে তৈরি খাঁচায় মুরগি ভরে ভ্যানে চড়ে বাজারের পথে। বিল পাবলা, খুলনা, ১২ এপ্রিলবাড়ির উঠানে খুটে খুটে খাবার খাচ্ছে একঝাঁক তিতির। লাফাপাড়া, বগুড়া, ১২ এপ্রিল
Visit sport-tr.bet for more information.