ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিউটে ৬ কোর্স, এসএসসি–এইচএসসিতে আবেদন
· Prothom Alo
দেশে-বিদেশে হোটেল, মোটেল, গেস্ট হাউস, রেস্তোরাঁ, ফাস্ট ফুড শপ, বেকারি, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, বিমান সংস্থাসহ পর্যটনশিল্প ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে কর্মজীবন গড়ে তুলতে আগ্রহী প্রার্থীদের প্রশিক্ষণ দেবে বাংলাদেশ পর্যটন সংস্থা। সংস্থাটি ৬টি কোর্সে ১৮ সপ্তাহের প্রশিক্ষণ দেবে। ন্যাশনাল সার্টিফিকেট কোর্সে ভর্তিতে অনলাইনে admission.nhtti.gov.bd তে আবেদন করতে হবে।
প্রশিক্ষণ কোর্সের নাম ও বিবরণ—
১.
ফ্রন্ট অফিস অ্যান্ড সেক্রেটারিয়াল অপারেশনস—
হোটেল, মোটেল, গেস্ট হাউস ও সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অভ্যর্থনাসহ ফ্রন্ট অফিসের যাবতীয় কার্যাবলির ওপর বিস্তারিত প্রশিক্ষণ। কোর্স ফি ৩০,০০০/- টাকা।
২.
হাউসকিপিং অ্যান্ড লন্ড্রি অপারেশনস—
হোটেল, মোটেল, গেস্ট হাউস ও সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আবাসিক কক্ষের সাজসজ্জা, বেড তৈরি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, লন্ড্রি সার্ভিস, হাইজিন অ্যান্ড স্যানিটেশন বিষয়ে প্রশিক্ষণ। কোর্স ফি ৩০,০০০/- টাকা।
৩.
ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অপারেশনস এয়ারলাইনস—
ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠানসমূহ পরিচালনা এবং এয়ারলাইনস টিকিটিং ও এয়ারলাইনস ফেয়ার ক্যালকুলেশন বিষয়াদির ওপর প্রশিক্ষণ। কোর্স ফি ৩৫,০০০/- টাকা।
Visit saltysenoritaaz.com for more information.
ভিকারুননিসায় অফলাইন-অনলাইন ক্লাস চালু৪.
ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস—
হোটেল, মোটেল ও রেস্তোরাঁ পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুযায়ী রেস্তোরাঁ ব্যবস্থাপনা, টেবিল প্রস্তুতকরণ খাদ্য ও পানীয় পরিবেশনের কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ। কোর্স ফি ৩৫,০০০/- টাকা।
৫.
বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন—
হোটেল, মোটেল ও আধুনিক মানসম্পন্ন ফাস্ট ফুড ও বেকারি পরিচালনার ক্ষেত্রে বেকারি সামগ্রী, পেস্ট্রি সামগ্রী, ডেকোরেশন, সংরক্ষণপদ্ধতি, মূল্য নির্ধারণপ্রক্রিয়াসহ বাণিজ্যিক ভিত্তিতে বেকারি পরিচালনাবিষয়ক প্রশিক্ষণ। কোর্স ফি ৪০,০০০/- টাকা।
৬.
ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (শেফ–এর কাজ শেখানো হয়)—
তারকা মানের হোটেল, মোটেল ও রেস্তোরাঁর খাবার প্রস্তুতের ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করে দেশি-বিদেশি খাবার-পানীয় প্রস্তুত, ফুড ডেকোরেশন, সংরক্ষণপদ্ধতি, খাবারের মূল্য নির্ধারণসহ বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত রেস্তোরাঁর খাদ্য সম্পৃক্ত বিষয়াদির ওপর প্রশিক্ষণ। কোর্স ফি ৫০,০০০/- টাকা।
*১ থেকে ৫ নম্বর কোর্সের লিখিত পরীক্ষা ৮ মে ২০২৬ সকাল ১০টা। ৬ নম্বর কোর্সের লিখিত পরীক্ষা ৯ মে ২০২৬ তারিখ সকাল ১০টায় শুরু।
চিকিৎসক-প্রকৌশলীর বাইরে: বাংলাদেশের মেধাবীদের জন্য অ্যাকচুয়ারি পেশার অজানা সম্ভাবনাকোর্সের বৈশিষ্ট্য—
*আধুনিক প্র্যাকটিক্যাল ল্যাব
*আন্তর্জাতিক মানের কোর্স কারিকুলাম
*দেশে ও বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ প্রশিক্ষকবৃন্দ
*প্রতিদিন ১ ঘণ্টা করে বিষয়ভিত্তিক ইংরেজি ক্লাস
*বেসিক কম্পিউটার প্রশিক্ষণ
*কৃষ্টি ও সংস্কৃতি বিষয়ে পাঠদান
*আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানসমূহে (হোটেল/মোটেল/রেস্তোরাঁ/ট্রাভেল এজেন্সি) অ্যাটাচমেন্ট ও প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
*সরকারি তত্ত্বাবধানে বিদেশে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
আবেদনে আরও যা যা প্রয়োজন—
*সর্বোচ্চ ৩৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন
*ট্যুর গাইড অ্যান্ড ট্রাভেল এজেন্সি অপারেশনস এবং ফ্রন্ট অফিস অ্যান্ড সেক্রেটারিয়াল অপারেশনস কোর্সের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান এবং অন্যান্য কোর্সের জন্য ন্যূনতম এসএসসি বা সমমানের।
*আবেদনপত্র দাখিল করার শেষ তারিখ: ৬/৫/২০২৬
*ভর্তির শেষ সময়: ৮/৬/২০২৬
*কোর্স শুরুর হওয়ার তারিখ: ১১/০৬/২০২৬