সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ১৩ এপ্রিল, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
Visit somethingsdifferent.biz for more information.
রাত থেকে সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন এক নেতা
দরবারে বর্তমানে অর্ধশতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আজ দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরেতরুণ ও যুবকেরা একটি চায়ের দোকানে বসে ছিলেন। তাঁরা বলেন, এই ফেসবুক আইডিগুলো বাংলায় লেখা। এর মধ্যে অন্যতম হচ্ছে ‘সত্যের সন্ধানে ফিলিপনগর’।
বিস্তারিত পড়ুন...
‘পরিত্যক্ত’ মালিহা থেকে যেভাবে ‘রাজকন্যা’র মতো বেড়ে উঠছে ইমেরা
ভালোবাসা আর যত্নে বেড়ে উঠছে ইমেরা সারারভোরের আলো গড়িয়ে পড়তেই ঢাকার মিরপুরের একটি বাসায় ‘ইমু পাখি’, ‘ময়না পাখি’ শব্দে ডাক শোনা যায়। মেজাজ ভালো থাকলে সেই ডাকে সাড়া দেয় ছোট্ট একটি শিশু। আর সাড়া না দিলে মুখ গোমড়া করে অন্যদিকে তাকিয়ে থাকে। তার ছোট্ট রাগ, ছোট্ট আবদারেই যেন পুরো বাসা জেগে ওঠে—এক রাজকন্যার মতোই যার দখলে এখন চারপাশের সব মনোযোগ। বিস্তারিত পড়ুন...
আশা ভোসলে নেই, শুনেই কেঁদে ফেললেন রুনা লায়লা
গান তুলে দিতে রুনা লায়লা গিয়েছিলেন আশা ভোসলের বাড়িতে। সে সময় তোলা এই ছবি৯২ বছর বয়সে মারা গেছেন আশা ভোসলে। শিল্পী আশা ভোসলের এই চলে যাওয়াটা বিশ্বসংগীতের জন্য অনেক বড় একটা ক্ষতি। এ ধরনের মেধার শূন্যস্থান কখনো পূরণ হবে না বলে জানান রুনা লায়লা। তিনি বলেন, ‘এ রকম প্রতিভা মনে হয় না আর জন্মাবে। শিল্পী ও মানুষ—দুইভাবে তাঁকে আমি পেয়েছি। এত অসাধারণ একজন মানুষ। আমাকে কেন জানি না, খুব মায়া করতেন।’ বিস্তারিত পড়ুন...
‘আমার কাছে মনে হচ্ছিল দেশটা বদলে গেছে’—সাক্ষাৎকারে বললেন আমিনুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আমিনুল ইসলামআমিনুল ইসলামের নেতৃত্বে বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে গত মঙ্গলবার। এরপর পাঁচ দিন ধরে তিনি আছেন বাংলাদেশেই। তবে একটি লিখিত বিবৃতি ছাড়া এ বিষয়ে আর কোনো প্রতিক্রিয়া জানাননি আমিনুল। আজ প্রথম আলোকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে গত ১০ মাস বিসিবি সভাপতি থাকাকালীন তাঁকে নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার বিষয়ে বলেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
বিস্তারিত পড়ুন...
কেন সমঝোতা হলো না, কী বলছে ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর পর তাঁদের স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারপাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শেষ পর্যন্ত কোনো সমঝোতায় গড়ায়নি। দীর্ঘ বৈঠক, নানা প্রস্তাব ও পাল্টাপাল্টি অভিযোগের পরও দুই পক্ষের অবস্থান অপরিবর্তিত থাকায় আশা জাগানো এই আলোচনা ভেস্তে যায়। বিস্তারিত পড়ুন...