বিশ্বকাপের আগে তিনটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
· Prothom Alo

বিশ্বকাপ শুরু হতে দুই মাসের কম সময় বাকি। এমন সময়ে কোনো দলই নিজেদের কোনো খেলোয়াড়ের চোটের খবর শুনতে চায় না। আর্জেন্টিনার দুর্ভাগ্য, তাঁদের তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে পড়েছেন।
লাওতারো মার্তিনেজ, এমিলিয়ানো মার্তিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরো চোট পেয়েছেন। ইন্টার মিলান স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ পুরোনো চোটের জায়গাতেই আঘাত পেয়েছেন নতুন করে। অ্যাস্টন ভিলা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ গতকাল রাতে নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে পায়ে সমস্যার কথা জানান। এ কারণে ম্যাচে আর খেলতে পারেননি। একই রাতে সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে টটেনহামের ডিফেন্ডার এবং অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরোও চোট পান।
Visit freshyourfeel.org for more information.
সান্ডারল্যান্ডের মাঠে নির্ধারিত সময় শেষ হওয়ার ২৫ মিনিট আগে প্রতিপক্ষ স্ট্রাইকার ব্রায়ান ব্রবির ধাক্কায় টটেনহামের গোলকিপার আন্তোনিন কিনস্কির ওপর গিয়ে পড়েন রোমেরো। তাঁর ডান হাঁটুর সঙ্গে সংঘর্ষ হয় কিনস্কির মাথার। তখনই বোঝা গিয়েছে, বেশ ব্যথা পেয়েছেন রোমেরো। মাঠ ছাড়েন ভেজা চোখে খোঁড়াতে খোঁড়াতে।
২০২২ বিশ্বকাপজয়ী রোমেরো আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দুর্ঘটনা থেকে পাওয়া এই চোটে তাঁকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে তা এখনো নিশ্চিত নয়। পরীক্ষা-নিরীক্ষার পর তা বলা যাবে। ম্যাচ শেষে টটেনহামের কোচ রবার্তো দে জার্বি বলেন, ‘আগামী কয়েক দিন আমাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। আশা করি চোট খুব বেশি গুরুতর নয়। কারণ, সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মৌসুমের বাকি ম্যাচগুলো এবং আমাদের লক্ষ্য অর্জনে তাকে খুব প্রয়োজন।’
মাঠ ছাড়ার মুহূর্তে রোমেরোঅ্যাস্টন ভিলার গোলকিপার মার্তিনেজ মৌসুমজুড়েই কাফ মাসলের (পায়ের পেশি) চোটে ভুগছেন। নটিংহামে ম্যাচ শুরুর আগে ওয়ার্মআপের সময় সেই চোট আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। খেলা শুরুর মাত্র ২০ মিনিট আগে কোচিং স্টাফদের কাছে খেলতে অপারগতার কথা জানান মার্তিনেজ। চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে ছিটকে গেলেন তিনি। ১-১ গোলে ড্র ম্যাচের পর ভিলা কোচ উনাই এমেরি মার্তিনেজের চোট নিয়ে বলেন, ‘ওয়ার্মআপের সময় সে আমাদের জানায়, কাফ মাসলে অস্বস্তি বোধ করছে। সেখানে ব্যথা ছিল।’
শিরোপার আরও কাছে বার্সা-বায়ার্ন, আর্সেনাল–সিটির রোমাঞ্চমার্তিনেজের চোট কতটা গুরুতর এবং সেরে উঠতে কত দিন লাগতে পারে, তা নিয়ে এখনো নিশ্চিত করে কিছুই জানা যায়নি। তবে অন্য মার্তিনেজের চোটের বিষয়ে একটু ধারণা মিলেছে।
বাঁ পায়ের পুরোনো চোট আবারও ফিরে এসেছে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের। গত শুক্রবার ইন্টার মিলান এক বিবৃতিতে নিশ্চিত করেছে, মার্তিনেজ তাঁর বাঁ পায়ের মাংসপেশিতে নতুন করে চোট পেয়েছেন। সাত সপ্তাহ মাঠের বাইরে থাকার পর গত সপ্তাহেই খেলায় ফিরেছিলেন তিনি। ইন্টার জানিয়েছে, আগামী কয়েক দিন তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তবে ঠিক কত দিনের জন্য তিনি ছিটকে গেলেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি ইন্টার।
অ্যাস্টন ভিলা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজইন্টারের হয়ে পাঁচ ম্যাচ ও আর্জেন্টিনার হয়ে দুটি প্রীতি ম্যাচে দর্শক হয়ে থাকার পর গত রোববার ক্লাবের একাদশে ফেরেন মার্তিনেজ। পুরোনো চোটে নতুন করে পাওয়া আঘাতে ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড আবারও মাঠের বাইরে চলে গেলেন। কোমো ও ক্যালিয়ারির বিপক্ষে লিগ ম্যাচ এবং কোমোর বিপক্ষে কোপা ইতালিয়া সেমিফাইনালের ফিরতি লেগেও তাঁর খেলার সম্ভাবনা নেই।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। শিরোপা ধরে রাখার এ লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনার হাতে খুব বেশি সময় নেই। স্কালোনি নিশ্চয়ই চাইবেন, এই তিন খেলোয়াড় যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠুক। তবে সুস্থ হয়ে উঠলেও মানসিক একটি অস্বস্তির জায়গা তো থাকেই। চোট খেলোয়াড়দের ছন্দ নষ্ট করে। বারবার চোট পেলে খেলার ছন্দে নেতিবাচক প্রভাব পড়ে আরও বেশি। এসব কারণে স্কালোনির মোটেই স্বস্তিতে থাকার কথা নয়।
আর্সেনাল–সিটির ‘ফাইনাল’ ঘিরে উত্তাপ, ঘি ঢাললেন গার্দিওলা