বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান নিয়োগে পরীক্ষা কাল শনিবার, দেখুন সূচি
· Prothom Alo

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান, সহ প্রধান নিয়োগ পরীক্ষা আগামীকাল শনিবার (১৮ এপ্রিল ২০২৬) ঢাকায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের প্রক্রিয়া আগেই জানিয়েছে এনটিআরসিএ। প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদের নিয়োগ পেতে মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন।
এনটিআরসিএ সূত্র জানিয়েছে, এবার নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের দুটি ধাপ পার হতে হবে। মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত পরীক্ষায় ৮০, মৌখিক পরীক্ষায় ৮ এবং শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফল অনুযায়ী এই ১২ নম্বর প্রদান করা হবে।
Visit playerbros.org for more information.
এনটিআরসিএ জানিয়েছে, এনটিআরসিএর ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য অষ্টম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬–এর এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র প্রত্যেক আবেদনকারী অনুকূলে আপলোড করা হয়েছে। এনটিআরসিএর ওয়েবসাইট https://ntrca.gov.bd বা http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে আবেদনকারীরা তাদের নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে https://ntrca.gov.bd বা http://ngi.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বলা হলো।
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ৩১ বিভাগে শিক্ষক নিয়োগএমসিকিউ পরীক্ষার সময়সূচি—
ক-গ্রুপ
সময়: সকাল ৯:০০– ১০:০০টা
পদ: ১. অধ্যক্ষ, স্নাতক (পাস) কলেজ
২. অধ্যক্ষ, ব্যবসায় ব্যবস্থাপনা
৩. অধ্যক্ষ, চারুকলা ডিগ্রী কলেজ
৪. উপাধ্যক্ষ, কামিল মাদ্রাসা
৫. প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়
৬. সুপার, দাখিল মাদ্রাসা
খ-গ্রুপ
সময়: বেলা ১১:৩০– ১২:৩০টা
পদ: ১. অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক কলেজ
২. অধ্যক্ষ, ফাজিল মাদ্রাসা
৩. অধ্যক্ষ, চারুকলা প্রি-ডিগ্রী
৪. উপাধ্যক্ষ, আলিম মাদ্রাসা
৫. সহ: সুপার, ভোকেশনাল
গ-গ্রুপ
সময়: দুপুর ২:০০–৩:০০টা
পদ: ১. অধ্যক্ষ, কামিল মাদ্রাসা
২. অধ্যক্ষ, আলিম মাদ্রাসা
৩. অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
৪. সহ: প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়
৫. সুপার, ভোকেশনাল
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ, বেসামরিক পদে নেবে ১১০ জনঘ-গ্রুপ
সময়: বিকেল ৪.৩০–৫.৩০টা
পদ: ১. অধ্যক্ষ, কৃষি
২. উপাধ্যক্ষ, ফাজিল মাদ্রাসা
৩. উপাধ্যক্ষ, স্নাতক (পাস) কলেজ
৪. উপাধ্যক্ষ, চারুকলা ডিগ্রী কলেজ
৫. প্রধান শিক্ষক, নিম্নমাধ্যমিক বিদ্যালয়
৬. সহ: সুপার, দাখিল মাদ্রাসা
নিয়োগপ্রক্রিয়া ও নম্বর বণ্টন—
এনটিআরসিএ সূত্র জানিয়েছে, এবার নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের দুটি ধাপ পার হতে হবে। প্রথমে ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ ঘণ্টা সময়ের এই পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রার্থীকে আলাদাভাবে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত পরীক্ষায় ৮০, মৌখিক পরীক্ষায় ৮ এবং শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফল অনুযায়ী এই ১২ নম্বর প্রদান করা হবে।
ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি, নির্বাচিত শিক্ষার্থী মাসে পাবেন ৮,০০০ টাকাচূড়ান্ত নির্বাচন ও পছন্দক্রম—
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষার সম্মিলিত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম (Choice List) নেওয়া হবে। এনটিআরসিএ প্রার্থীদের পছন্দক্রম ও মেধা যাচাই-বাছাই করে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ বা সংযুক্ত করবে।
গাজীপুর সিটি করপোরেশনে চাকরি, ১৫ পদে নেবে ৪৪ জন