মেহজাবীনের প্রথম শুটিংয়ে সঙ্গে ছিলেন কে, কত পারিশ্রমিক পেয়েছিলেন

· Prothom Alo

মেহজাবীন চৌধুরী ও মাহফুজ আহমেদ। ছবি: ফেসবুক থেকে

‘আমি আগে ভাবতাম, নাটকের শুটিংয়ের আগে শিল্পীদের চিত্রনাট্য দেওয়া হয়, অনুশীলন করতে হয়, তারপর শুটিং। অনুশীলন তো দূরের কথা, শুটিংয়ের আগে চিত্রনাট্যই দেওয়া হলো না। আমি তো চিন্তায় পড়ে গেলাম। ক্যামেরার সামনে কীভাবে কী করব, ভয় পাচ্ছিলাম’, এমন অভিজ্ঞতা দিয়ে শুরু হয়েছিল অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অভিনয়ে পথচলা। সেই পথচলা ক্যারিয়ারে দেড় যুগ আগের। বন্ধুর পথে হেঁটে সফল হওয়া সেই অভিনেত্রীর আজ জন্মদিন। বিশেষ দিনে অভিনেত্রীর প্রথম অভিনয়ের নানা ঘটনা জেনে নিতে পারেন।

Visit xsportfeed.quest for more information.

প্রথম নাটকে মেহজাবীনের সহশিল্পী ছিলেন মাহফুজ আহমেদ। শুটিংয়ের আগে তাঁর অভিনীত নাটকও দেখার সুযোগ হয়নি মেহজাবীনের। তবে বাবা-মায়ের কাছ থেকে শুনেছিলেন, তিনি অনেক জনপ্রিয় অভিনেতা। এর আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মেহজাবীন বলেন, ‘সবকিছু মিলিয়ে ভয়, কিছুটা নার্ভাস ছিলাম।’ শুটিংয়ে কি একা গিয়েছিলেন, এমন প্রশ্নে তিনি জানান, ‘মাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম।’

মেহজাবীন চৌধুরী

নাটকটির নাম ছিল ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’। তাঁর শুটিংয়ের সময়টা ছিল জানুয়ারি মাসের শেষের দিকে। এদিকে শুটিংয়ের দিনক্ষণ এগিয়ে আসে, কিন্তু হাতে পাননি চিত্রনাট্য। শুটিংয়ের দুদিন আগে তাঁকে ফোন দিয়ে বলা হলো, কয়েকটি সালোয়ার-কামিজ ও শাড়ি নিয়ে যেতে হবে শুটিংয়ে। সেই অভিজ্ঞতা ছিল বেশ মজার। এই অভিনেত্রী বলেন, ‘একে আমি চিত্রনাট্যই পাইনি, চরিত্রের সঙ্গে মিলিয়ে কেমন সালোয়ার-কামিজ, কেমন শাড়ি সঙ্গে নেব, সেটাও বুঝতে পারছিলাম না। নিজের টাকায় কস্টিউম কিনতে হবে, সেটাও জানা ছিল না। কারণ, টাকাটাও তো একটা ব্যাপার ছিল। সব মিলিয়ে অনেকটাই নার্ভাস হয়ে গেলাম।’

মেহজাবীন চৌধুরী

প্রথম দিন ধানমন্ডি, টিএসসি, চারুকলার লোকেশনে শুটিং করেন। তবে কাজ করতে গিয়ে ভয় কিছুটা দূরও হলো। ‘জানতে পারলাম, ফাহমি ভাইয়েরা কোনো চিত্রনাট্য দেন না শিল্পীদের, এভাবেই কাজ করেন তাঁরা। প্রথম প্রথম তো একেকটি দৃশ্যের জন্য অনেকবার টেক নিতে হয়েছে। কিন্তু কোনো রকমই বিরক্ত হননি পরিচালক, বরং পরিচালক এতটাই দক্ষ যে আমার প্রতিটি দৃশ্যই ধরে ধরে বুঝিয়ে দিয়ে কাজ করছিলেন। তখন বুঝলাম, কতটা মেধাবী পরিচালক ফাহমি ভাই’, বলেন মেহজাবীন।

হাতে কার নাম লিখলেন মেহজাবীন চৌধুরীমেহজাবীন চৌধুরী। ছবি: ফেসবুক থেকে

ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে শুটিং করতে হয়। কিছুটা ভয় থাকলেও শুটিং বেশ উপভোগ করেন। শুটিং শেষে ক্যারিয়ারের প্রথম অভিনয় করে টাকা পেয়েছিলেন। মেহজাবীন জানান, প্রথম নাটকে অভিনয় করে ১৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। শুটিং শেষে মায়ের সঙ্গে আবার চট্টগ্রামে ফিরে যান। শুরুর দিকে বেশ কিছুদিন চট্টগ্রাম থেকে এসেই তাঁকে অভিনয় করতে হয়েছে।

শুরুর সেই ক্যারিয়ার নাটক থেকে এখন সিনেমায় গড়িয়েছে। নিয়মিত বেছে বেছে সিনেমা করছেন মেহজাবীন। তাঁকে সর্বশেষ দেখা গেছে মাকসুদ হোসাইনের ‘সাবা’ সিনেমায়। এটি তাঁর ক্যারিয়ারের প্রথম সিনেমা। পরে তিনি নাম লেখান শঙ্খ দাসগুপ্তের ‘প্রিয় মালতী’ সিনেমায়। আপাতত নাটক নয়, এখন সিনেমা ও ওটিটির কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান এই অভিনেত্রী।

Read full story at source