অবশেষে মুক্তি পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগের নেত্রী

· Prothom Alo

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগের নেত্রী মোসা. শিল্পী বেগম। সঙ্গে ছিল তাঁর দেড় মাস বয়সী কন্যাসন্তান কাইফা ইসলাম। আজ বুধবার দুপুর ১২টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন। রাজধানীর তেজগাঁও থানায় করা বিস্ফোরক আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। মানবিক দিক বিবেচনায় নিয়ে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

Visit playerbros.org for more information.

আজ সকাল থেকেই শিল্পী বেগম ও তাঁর সন্তানকে নিতে পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা কারাগারের সামনে ভিড় করেন। শিল্পী বেগম কারাগার থেকে বের হলে তাঁকে সহকর্মীরা বরণ করে নেন। তেজগাঁও এলাকার শ্রমিক লীগের নেতা আলমগীর হোসেন বলেন, ‘শিল্পী আপা আমাদের এলাকার বড় বোন। তাঁর সঙ্গে যে অন্যায় হয়েছিল, তা গণমাধ্যমে প্রচার হওয়ার পর আদালত মানবিক দিক বিবেচনা করে জামিন দিয়েছেন। আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

কারামুক্ত হওয়ার পর শিল্পী বেগম বলেন, ‘আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগ করি; কিন্তু কোনো পদপদবি নেই। আমাকে মুক্তি দিয়েছে। এ জন্য আমি আইনের প্রতি, আদালতের প্রতি কৃতজ্ঞ।’

গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাতে দেড় মাস বয়সী শিশুসন্তানসহ তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কোলের শিশুসহ মায়ের কারাবাসের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।

Read full story at source