আজকের বিনিময় হার
· Prothom Alo
আজ বৃহস্পতিবার দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক দিন ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। তবে দামের বাড়তি প্রবণতা বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের গড় দাম ১২২ টাকা ৭৫ পয়সা। কয়েক মাস ধরেই ডলারের দাম ওঠানামা করছে। তবে গত এক মাসে ডলারের দাম অল্প কিছুটা বেড়েছে।
Visit freshyourfeel.com for more information.
আজ দেশের মুদ্রাবাজারে বেশির ভাগ মুদ্রার দাম কমেছে। এই তালিকায় আছে ইউরো, পাউন্ড, রুপি, ইউয়ান ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত আছে রুপির দাম, বেড়েছে অস্ট্রলীয় ডলারের দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।