ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের আবার রিমান্ডে
· Prothom Alo

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দমন–পীড়নের ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা একটি হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে আবারও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আশরাফুল আলম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
Visit h-doctor.club for more information.
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তারের পর আফজাল নাছেরকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।
বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় আবার রিমান্ডে আফজাল নাছেরমামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট উত্তরা পূর্ব থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন মাহমুদুল হাসান। এ সময় আসামিদের ছোড়া গুলিতে তিনি নিহত হন। পরে এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা করা হয়।