সাত বছর পর নিউইয়র্ক সিটিতে ফিরল বুককন

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ২০১৯ সালের পরে আবার ফিরেছে বুককন। এই সম্মেলনের জন্য শত শত লেখক ও হাজার হাজার ভক্ত জাভিটস সেন্টারে সমবেত হন।

এই সাহিত্য অনুষ্ঠানটি কমিক কনের মতোই, যেখানে ভক্তরা প্যানেলে তাঁদের প্রিয় লেখকদের কথা শুনেছেন। এ ছাড়া লেখকদের থেকে সরাসরি অটোগ্রাফ নিয়েছেন।

Visit freshyourfeel.org for more information.

আয়োজনস্থলে পেঙ্গুইন র‍্যান্ডম হাউস, হার্পারকলিন্স, হ্যাশেট বুক গ্রুপসহ কয়েক ডজন প্রকাশকের বুথ ছিল। বুককন ‘আফটার ডার্ক’ ইভেন্টেরও আয়োজন করেছিল। যেখানে ছিল লেখকদের লাইভ পডকাস্ট, একটি ফ্যান্টাসি বল, একটি মার্ডার মিস্ট্রি ইভেন্ট এবং একটি পিজে মুভি পার্টি।

এই কনভেনশনে আলাদা একটি অংশ ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বইবিষয়ক বিভিন্ন জিনিস বিক্রি করেছে। যেমন কিন্ডল স্লিভ, শোপিস ও বইয়ের চরিত্রের মোমবাতি ইত্যাদি। বুককন অনুষ্ঠিত হয় ১৮ ও ১৯ এপ্রিল।

বুককনের ইভেন্ট ডিরেক্টর জেনি মার্টিন বলেন, ‘বুককনকে ফিরিয়ে আনা আমাদের জন্য স্বপ্নের মতো ছিল। এই আয়োজনে বইপ্রেমীরা যেভাবে একত্র হয়েছে তাতে আমরা রোমাঞ্চিত।’

বুককন ২০১৪ সালে শুরু হয়েছিল এবং বইপ্রেমীদের মাঝে এর জনপ্রিয়তা ক্রমাগত বাড়তে থাকে। সর্বশেষ কনভেনশনটি ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল। করোনা মহামারির কারণে ২০২০ সালের কনভেনশনটি বাতিল করা হয়েছিল।

বুককন ২০১৪ সালে শুরু হয়েছিল এবং বইপ্রেমীদের মাঝে এর জনপ্রিয়তা ক্রমাগত বাড়তে থাকে। সর্বশেষ কনভেনশনটি ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল। করোনা মহামারির কারণে ২০২০ সালের কনভেনশনটি বাতিল করা হয়েছিল। জোডি পিকোল্ট, জেফ কিনি, জন গ্রিন, জেমস প্যাটারসন, মার্গারেট অ্যাটউড, ভেরোনিকা রথসহ আরও অনেক লেখকদের নিয়ে এই ফ্যান ইভেন্টটি বইয়ের জগতে নিয়মিত আয়োজন ছিল।

সূত্র: সিবিএস নিউজ

গ্রন্থনা: রবিউল কমল

Read full story at source