অন্য রকম শাড়িতে রেড কার্পেটে এলেন যেসব তারকা
· Prothom Alo
মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর বসেছিল ২৪ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আসা তারকাদের সাজপোশাক দেখুন।
Visit esporist.com for more information.
অফরা ফ্ল্যাগশিপের একটি শাড়ি বেছে নিয়েছিলেন জয়া আহসান। নিজের স্কিনটোনের সঙ্গে মানানসই সোনালি, মেরুন এবং গাঢ় সুতার কাজের এই শাড়ি বেছে নেন জয়া। শাড়ির প্রতিটি ভাঁজে আভিজাত্য ফুটিয়ে তুলেছে জরি, রেশমি সুতা আর চুমকির সূক্ষ্ম কারুকাজ। পাড়ে ছিল জ্যামিতিক নকশা। ব্লাউজের হাতের অংশে ঝুলন্ত পুঁতির কাজ জয়ার লুকে যোগ করে বাড়তি লাবণ্য।হলুদ শাড়ির সঙ্গে একই রঙের ফুলহাতা ব্লাউজ পরেছিলেন পরীমনি। গলায় পরেছিলেন সোনালি নেকলেস, কানে ছোট পাথরের দুল। চুলগুলো সুন্দর করে গুছিয়ে খোঁপা করে গুঁজে দিয়েছেন সাদা গোলাপ, যা পুরো সাজেই এনেছে স্নিগ্ধতাঅভিনেত্রী আজমেরী হক বাঁধন পরেছিলেন নবোর বিশেষ মহল কালেকশনের বেগুনি মিরপুর কাতান শাড়ি। সবচেয়ে চমক ছিল তাঁর ব্লাউজে। বিশেষ এই শাড়ির সঙ্গে মানিয়ে গয়নাগুলো তৈরি করেছেন গ্লুড টুগেদারের মেহনাজ আহমেদ। তাঁর কানে, হাতে ও চুলের খোঁপায় সোনালি জ্যামিতিক নকশার গয়না দেখা যায়নিকাহ বাই কিবরিয়া রাতুলের বানানো টুকটুকে লাল মসলিন শাড়ি পরে এসেছিলেন অভিনেত্রী তমা মির্জা। চুলের খোঁপায় গুঁজেছিলেন লাল গোলাপ। তমা মির্জার পরা গয়নাগুলো ডায়মন্ড হাউস থেকে নেওয়া। তাঁকে সাজিয়েছেন সাজ্জাদ হোসেন, স্টাইলিং করেছেন মাহফুজ কাদরীনীল রঙের শাড়ি পরে এসেছিলেন নুসরাত ইমরোজ তিশা। সাজ ছিল ছিমছামগাঢ় সবুজ রঙের শাড়ি পরেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। শাড়ির সঙ্গে মিলিয়ে কানে ও গলায় জড়োয়া সোনার গয়না ছিলমায়ের সংগ্রহের শাড়ি পরেছিলেন সংগীতশিল্পী আরমীন মুসা। সঙ্গে পরেছিলেন কালো বেল্ট। গ্রাফিতি করা গুচ্চির ব্যাগটি কিনেছিলেন চীনের সাংহাইয়ের একটি ভিনটেজ দোকান থেকে। কানের দুলটি উপহার পেয়েছিলেন সিক্স ইয়ার্ডস স্টোরি থেকেমায়ের দেওয়া সিল্কের শাড়ি পরে এসেছিলেন অভিনেত্রী পারসা ইভানা। শাড়ির সঙ্গে মিল রেখে পরেছেন বেগুনি রঙের ব্লাউজ। সাজে ছিল ধ্রুপদি সাউথ ইন্ডিয়ান ধাঁচসাদা কাতান শাড়িতে এসেছিলেন অর্চিতা স্পর্শিয়া। কানে ছিল টানা দেওয়া ঝুমকা আর হাতে পাথর বসানো চুড়ি। সেজেছিলেন শোভন মেকওভার থেকেঅনুষ্ঠানে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক হাজির হয়েছিলেন শুভ্রতার প্রতীক হয়ে। চমক এদিন পরেছিলেন চমৎকার সাদা শাড়ি। বৈচিত্র্য এনেছে তাঁর চোখে থাকা ১৯৭০–এর দশকের স্টাইলের রেট্রো রোদচশমাসাদা শাড়িতে পুরো অনুষ্ঠানেই স্নিগ্ধতা ছড়িয়েছেন আঁখি আলমগীর। শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে চুল হালকা কোঁকড়া করেছেন এই সংগীতশিল্পীসাবিলা নূরের গাউনটি ১০ জন বয়নশিল্পীর প্রায় ২৫০ ঘণ্টার পরিশ্রমের ফসল