আলভারেজের রেকর্ড ও অবিশ্বাস্য ইয়োকেরেস
· Prothom Alo

চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে সেমিফাইনাল প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদ–আর্সেনাল ম্যাচটি শেষ হয়েছে ১–১ গোলের সমতায়। এ ম্যাচে গোলের নতুন রেকর্ড গড়েন আতলেতিকোর আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। একই ম্যাচে নিজেদের অপরাজিত থাকার পুরোনো রেকর্ড স্পর্শ করেছে আর্সেনাল। রেকর্ড ও মাইলফলকের এসব গল্প জেনে নেওয়া যাক সংখ্যায় সংখ্যায়।১
আতলেতিকো মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে ১০ বা তার বেশি গোল করা প্রথম ফুটবলার হুলিয়ান আলভারেজ।
Visit freshyourfeel.com for more information.
১৩চ্যাম্পিয়নস লিগে নিজেদের টানা অপরাজিত থাকার পুরোনো রেকর্ড স্পর্শ করেছে আর্সেনাল। এখন পর্যন্ত ১৩ ম্যাচ অপরাজিত আছে দলটি। ২০০৫-০৬ মৌসুমে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকা আর্সেনাল সেবার ফাইনাল খেলেছিল।
১৮আর্সেনালের গোলমুখে গতকাল রাতে ১৮টি শট নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। চলতি মৌসুমে দলটির বিপক্ষে এর চেয়ে বেশি শট নিতে পেরেছে শুধু ম্যানচেস্টার ইউনাইটেড—২২টি।
২৫দক্ষিণ আমেরিকান ফুটবলারদের মধ্যে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম ম্যাচে ২৫টি গোলের রেকর্ড এখন হুলিয়ান আলভারেজের। তিনি কীর্তিটি গড়েছেন ৪১ ম্যাচে। দ্বিতীয় স্থানে লিওনেল মেসি, তাঁর লেগেছে ৪২ ম্যাচ।
২৭ক্লাব ও জাতীয় দলের হয়ে নিজের সর্বশেষ ২৭টি পেনাল্টির সব কটিতে গোল করলেন ভিক্টর ইয়োকেরেস। ২০২৪ সালের মার্চে শুরু হওয়া এ ধারা এখনো চলমান।
২৯মঙ্গলবার রাতে পিএসজি ও বায়ার্ন মিউনিখ মিলে ২২টি শট নিয়েছিল। এর মধ্যে ১৩টি ছিল লক্ষ্যে, আর সেখান থেকেই এসেছে ৯ গোল। অন্যদিকে গতকাল আতলেতিকো মাদ্রিদ ও পিএসজি মিলে ২৯টি শট নিয়েও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র ৬টি শট, গোল এসেছে মাত্র ২টি।
৯৯চলতি সপ্তাহের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল ম্যাচগুলোয় সবচেয়ে বেশি বল স্পর্শ (৯৯ বার) এবং পাস সম্পন্ন করেছেন (৮৩টি) ডেক্লান রাইস।
৬ ও ৯ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথম লেগে ঘরের মাঠে ড্র করার পর ১০ বারের মধ্যে ৬ বার পরের ধাপে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। অন্যদিকে প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচ ড্র করার পর ১২ বারের মধ্যে ৯ বার পরের রাউন্ডে উঠেছে আর্সেনাল।