চোটের কারণে মাঠের বাইরে স্যান্টনার
· Prothom Alo

চোটের কারণে এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার। বাংলাদেশ সিরিজ বাদ দিয়ে আইপিএলে খেলা এই অলরাউন্ডার মুম্বাইয়ের হয়ে খেলার সময় চোটে পড়েন। স্ক্যান রিপোর্টে তাঁর কাঁধে ‘গ্রেড থ্রি এসিএল’ চোট ধরা পড়েছে।
Visit moryak.biz for more information.
৩৪ বছর বয়সী স্যান্টনার এ সপ্তাহের শুরুর দিকেই আইপিএল থেকে দেশে ফিরে যান। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, আজ শুক্রবার সকালে তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। চিকিৎসক তাঁকে অন্তত এক মাসের বিশ্রাম ও পুনর্বাসনের কথা জানিয়েছেন।
গত ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে চোট পান স্যান্টনার। চেন্নাইয়ের বিপক্ষে সেই ম্যাচে তিনি ৪ ওভার বল করে ৪৪ রানে ১ উইকেট নেন। তবে চোটের কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি। মুম্বাইয়ের হয়ে এই মৌসুমে তিনি মাত্র চারটি ম্যাচ খেলেছেন।
বাঁ কাঁধে চোট পান স্যান্টনারএনজেডসি জানিয়েছে, এই চোটের কারণে মে মাসের শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং জুন মাসের শুরুতে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে স্যান্টনারকে পাওয়া যাবে না। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে তাঁর খেলার বিষয়টি পরে মূল্যায়ন করা হবে। আগামী কয়েক দিনের মধ্যে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করবে নিউজিল্যান্ড।
ওই শটের নাম জানেন না শামীমও, মারতে চান প্রথম বল থেকেই২০২৫ সালের আইপিএল নিলামে দুই কোটি রুপিতে স্যান্টনারকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এ বছর তাঁকে ধরে রাখা হয়। গত মৌসুমে ১৩ ম্যাচে ৭.৯২ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। সম্প্রতি তাঁর নেতৃত্বে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। ভারতের কাছে ফাইনাল হারা সেই টুর্নামেন্টে স্যান্টনার ১৪২.৮৫ স্ট্রাইক রেটে ১২০ রান করার পাশাপাশি ২ উইকেট নেন।
অভিষেক বচ্চনের লিগে দল কিনলেন ডু প্লেসি, ক্লাসেন ও রোডস