চুলই যখন স্টেটমেন্ট: মেট গালার আইকনিক হেয়ার মোমেন্টস

· Prothom Alo

মে মাসের প্রথম সোমবার মানেই ফ্যাশন দুনিয়ার সবচেয়ে প্রতীক্ষিত রাত- মেট গালা। আর এই গ্ল্যামারাস আয়োজনে পোশাকের মতোই গুরুত্বপূর্ণ এক অনুষঙ্গ হলো চুল। কারণ রেড কার্পেটে আউটফিট যতই নাটকীয় হোক, হেয়ারস্টাইলই পুরো লুককে নিয়ে যায় অন্য উচ্চতায়। বছরের পর বছর মেট গালার রেড কার্পেটে আমরা দেখেছি অসংখ্য আইকনিক হেয়ারস্টাইল মোমেন্ট। কখনো আকাশছোঁয়া হাই পনিটেল, সাহসী পিক্সি কাট , কখনো ভলিউমে ভরা নাটকীয় স্টাইল, আবার কখনো ভাস্কর্যের মতো নিখুঁতভাবে গড়া আর্টিস্টিক হেয়ারডু। ডিজাইনারদের দুঃসাহসী সিলুয়েট আর এক্সপেরিমেন্টাল ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে হেয়ারস্টাইলও হয়ে ওঠে ফ্যাশনের আরেকটি শক্তিশালী এক্সপ্রেশন। এই বছরের রেড কার্পেটেও ফ্যাশনপ্রেমীদের চোখ থাকবে নতুন চমকের অপেক্ষায়। তবে নতুনের মধ্যেও  বারবার ফিরে আসে অতীতের সেইসব আইকনিক হেয়ারস্টাইল, যেগুলো আজও অনুপ্রেরণার উৎস। চলুন ছবির গল্পে দেখে নেওয়া যাক মেট গালার আইকনিক কিছু হেয়ার লুক।

Visit saltysenoritaaz.com for more information.

২০১৯ সালের মেট গালায় লিলি কলিন্সের হেয়ারস্টাইল ছিল সেই রাতের অন্যতম আলোচিত লুক। ষাটের দশকের আইকনিক বিউটি ট্রেন্ড থেকে অনুপ্রাণিত এই স্টাইলটি।  চুলের উপরের অংশ উঁচুতে ফুলিয়ে তৈরি করা হয়েছিল একটি ড্রামাটিক লুক। ক্ল্যাসিক হলিউড গ্ল্যামারের ছোঁয়া ছিল স্পষ্ট। স্টাইলটিকে ধরে রাখতে ব্যবহার করা হয়েছিল মোটা সাদা হেডব্যান্ড। ছড়িয়ে দেওয়া হয়েছিল ছোট ছোট সাদা ফুলের পাপড়ি। লুকটিকে আরও নাটকীয় করতে ব্যবহার করা হয়েছিল লম্বা হেয়ার এক্সটেনশন। সাদা গাউনের সঙ্গে নিখুঁতভাবে মিলিয়ে হেয়ারস্টাইলটি ক্যারি করেছেন এই ইংরেজ - মার্কিন অভিনেত্রী।২০২২ সালের মেট গালায় মার্কিন গায়ক ও অভিনেত্রী ওলিভিয়া রড্রিগো হাজির হয়েছিলেন বেগুনি রঙের এক স্বপ্নিল লুকে। এই লুকের অন্যতম আকর্ষণ ছিল  তাঁর কার্লি হেয়ারস্টাইল আর প্রজাপতি মোটিফের অ্যাকসেসরিজ, যা মূলত মার্কিন ফ্যাশন ডিজাইনার বেটসি জনসনের ১৯৯৭ সালের স্প্রিং/সামার রানওয়ে আর্কাইভ থেকে অনুপ্রাণিত। লিলাক সিল্ক দিয়ে তৈরি এই প্রজাপতিগুলোর ওপর ঝলমলে ক্রিস্টাল ডিটেইলিং যুক্ত ছিল।  প্রজাপতির থিমটি শুধু সাজসজ্জা নয়, বরং ওলিভিয়ার ব্যক্তিত্বের স্বাধীনতা ও নান্দনিকতার প্রতীক হিসেবেও কাজ করেছে।মার্কিন গায়িকা, গীতিকার, নৃত্যশিল্পী এবং অভিনেত্রী সিয়ারার ২০১৯ সালের মেট গালা লুক সেই রাতের সবচেয়ে নাটকীয় ও কনসেপ্টচুয়াল হেয়ার স্টেটমেন্টগুলোর একটি। সবুজ রঙের বোল্ড কাটআউট গাউনে তাঁর উপস্থিতি যেমন নজর কেড়েছিল, তেমনি পুরো লুককে আইকনিক করে তুলেছিল তাঁর ড্রামাটিক হেয়ারস্টাইল। এই বিশাল, ভাস্কর্য-সদৃশ হেয়ারস্টাইলটি তৈরি করা হয়েছিল ছয়টি আলাদা আফ্রো উইগ একসঙ্গে সেলাই করে।২০২১ সালের মেট গালায় সুপারমডেল জিজি হাদিদ হাজির হন প্রাডার স্ট্র্যাপলেস স্ট্রাকচার্ড গাউনে, যেখানে তার পুরো লুকটিকে পরিপূর্ণতা দেয় হেয়ারস্টাইল। ৬০-এর দশকের রেট্রো গ্ল্যামার থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল ভলিউমিনাস হাই পনিটেল। উজ্জ্বল লাল রঙের চুলগুলো উঁচু করে পনিটেলে বাঁধা ছিল। এই স্টাইলের অন্যতম আকর্ষণ ছিল প্রাডার কালো রঙের ক্রিস্টাল-এম্বেলিশড ক্লিপ।২০২৪ সালের মেট গালায় মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেন্ডায়া হাজির হন এক ভিন্টেজ ব্ল্যাক বল গাউনে, যা মুহূর্তেই ফ্যাশন প্রেমীদের দৃষ্টি কাড়ে। করসেটেড বডিস, নাটকীয় ট্রেন এবং ক্লাসিক সিলুয়েট—সব মিলিয়ে এই গাউনটি ছিল আর্কাইভ ফ্যাশনের এক বিরল উদাহরণ। তাঁর  লুককে আরও নাটকীয় ও স্মরণীয় করে তোলে একটি বিশাল হেডপিস, যা আকারে ছিল রঙিন গোলাপের ফুলেল তোড়ার মতো। এই ভাস্কর্য-সদৃশ হ্যাটটি ডিজাইন করেছিলেন আইরিশ হ্যাট ডিজাইনার ফিলিপ ট্রেসি, যা মূলত ব্রিটিশ ডিজাইনার আলেক্সান্ডার ম্যাককুইনের ২০০৭ সালের কালেকশনের জন্য তৈরি করা হয়েছিল।প্রায় ছয় হাজারের বেশি রাইনস্টোন-খচিত বডি হাগিং নেকেড ড্রেসটি আসলে মেরিলিন মনরোর। ২০২২ মেট গালার জন্য রিপলিস মিউজিয়াম থেকে গাউনটি সংগ্রহ করেন মৃপপতহস ফ্যাশন মোগল, টিভি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কিম কার্ডাশিয়ান। মনরোর পর তিনিই একমাত্র, যিনি এই পোশাক পরেছেন। লুকটিকে আরও নিখুঁতভাবে উপস্থাপন করতে কিম শুধু ড্রেসেই থেমে থাকেননি, মেট গালার জন্য তিনি নিজের চুলও ব্লন্ড ডাই করেন। এটা ছিল বিশেষ চমক । মার্কিন র‍্যাপার, গায়িকা, গীতিকার এবং অভিনেত্রী মেগান  ২০২৫ সালের মেট গালার রেড কার্পেটে হাজির হন একটি ফার কোট এবং সিলভার স্কিন-টাইট ড্রেসে। সেই রাতের সবচেয়ে চোখে পড়া বিউটি মোমেন্টগুলোর একটি ছিল তার স্কাল্পচারাল রেড পনিটেল। তিন লেয়ারের ভাস্কর্য-সদৃশ এই হেয়ারস্টাইলটি কিংবদন্তি বিনোদনশিল্পী জোসেফাইন বেকারের একটি আইকনিক লুক থেকে অনুপ্রাণিত। পুরো স্টাইল জুড়ে ব্যবহার করা হয়েছিল ছোট ছোট ক্রিস্টাল অলংকার, যা চুলে যোগ করেছে গ্ল্যামারাস ডিটেইলিং। চিরসবুজ ফ্যাশন আইকন সারা জেসিকা পার্কার মেট গালা ফ্যাশনের জন্য বিশেষভাবে পরিচিত। ২০১৫ সালে তিনি পরেছিলেন নিজের ডিজাইন করা অসাধারণ একটি লাল-কালো গাউন। গাউনের অনুপ্রেরণা ওই বছরের মেট গালার থিম- চীন। সবচেয়ে নজর কেড়েছে তাঁর হেডপিসটি, যেটা ডিজাইন করেছেন ফিলিপ ট্রেসি।

Read full story at source