সিডনিতে ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’ নিয়ে সেমিনার, দক্ষতা ও উদ্ভাবননির্ভর শিক্ষাব্যবস্থা গড়ার ওপর গুরুত্ব

· Prothom Alo

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের করার লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় লাকেম্বার একটি রেস্তোরাঁয় ‘বিদেশ বাংলা’ ও ‘ভয়েস অব সিডনি’র যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেমিনার শেষে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করছেন আয়োজক ও অতিথিরা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ওবায়েদ। তিনি তাঁর বক্তব্যে বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা ও উদ্ভাবননির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শুধু জ্ঞানার্জন নয়, বরং নৈতিকতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দক্ষ মানবসম্পদ তৈরি করাই এখন সময়ের দাবি।

Visit sport-tr.bet for more information.

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পুরস্কার পেলেন বাংলাদেশের রুবাইয়া মোরশেদ

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে এবং ভয়েস অব সিডনির সম্পাদক অর্ক হাসানের সঞ্চালনায় এ সেমিনারে শিক্ষক, গবেষক ও কমিউনিটি নেতারা অংশ নেন। বক্তারা বাংলাদেশের কারিগরি শিক্ষার প্রসার ও আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম প্রণয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা: সংকটের মুখে বাংলাদেশের শিক্ষার্থীরা

Read full story at source