শব্দে সুরে রবীন্দ্রজয়ন্তী
· Prothom Alo

সোমবার সকালটা যেন ছিল কবিগুরুর সুরে, কবিতায় আর ভালোবাসায় মোড়া। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটির কক্ষে এদিন বেলা ১১টায় অনুষ্ঠিত হলো মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার ব্যতিক্রমী আয়োজন ‘শব্দে সুরে রবীন্দ্রজয়ন্তী’। নিজেদের অনুভূতি আর ভালোবাসা দিয়ে বন্ধুরা চেষ্টা করেছেন রবীন্দ্রনাথকে নতুনভাবে ধারণ করতে।
শুরুতেই বন্ধু সৈয়দা তামান্না ইসলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্য ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরেন। বন্ধু চৌধুরী নাফিসা রবীন্দ্রসংগীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে পুরো আয়োজনকে করে তোলেন আরও প্রাণবন্ত ও আবেগঘন। ‘আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে’—এমন সুরের আবেশে মিলনায়তনজুড়ে ছড়িয়ে পড়ে এক অন্য রকম অনুভূতি।
Visit asg-reflektory.pl for more information.
বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে একটুকরো মিলনমেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু রূপায়ণ চৌধুরী, অনুপ দাশ, শেখ সানজিদা রশীদ, রাসেল মিয়া, সনি তালুকদার, মিল্টন দাশ, সাব্বির আহমেদ, হৃত্তিক চক্রবর্তী ও হৃদিতা সিনহাসহ আরও অনেকে। সঞ্চালনা করেন বন্ধু মেহেদী হাসান।