চট্টগ্রামে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪
· Prothom Alo

চট্টগ্রামের সাতকানিয়ায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনায় মামলার পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল দুপুরে উপজেলার পাহাড়ি এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে।
Visit xsportfeed.quest for more information.
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে আরেক কিশোরীসহ নবম শ্রেণির ওই ছাত্রী বাড়ির অদূরে পাহাড়ি এলাকায় বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে একটি মৎস্যখামারের সাত শ্রমিক তাদের পথ আটকান। দুজনকে জোরপূর্বক পাহাড়ি এলাকায় নিয়ে যান তাঁরা। এরপর নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে গহিন পাহাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। ঘটনার সময় ওই ছাত্রীর সঙ্গে থাকা কিশোরীকে পাহাড়ের একপ্রান্তে আটকে রাখা হয়। তাকেও শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, এ ঘটনার পর রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতকানিয়া থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে একজনের বয়স ১৬ বছর। বাকি তিনজন হলেন মো. রাকিব (২০), মো. মানিক ইসলাম (২০) ও আবদুর রহিম (১৯)।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিকভাবে তাঁদের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি তিনজনকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।