‎ডুলিই হামজাদের নতুন কোচ

· Prothom Alo

অবশেষে অবসান হলো সব জল্পনা-কল্পনার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন থমাস ডুলি। আজ সকালে বাফুফে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই খবর জানায়।

‎বাংলাদেশ দলের ডাগআউট সামলানোর দায়িত্ব নিয়ে ৬৫ বছর বয়সী এই জার্মান বংশোদ্ভূত কোচ আজ সকালেই ঢাকায় পা রেখেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী রোববার থেকে বাংলাদেশ দলের ক্যাম্পে দেখা যাবে ডুলিকে।

Visit esporist.org for more information.

‎জন্মসূত্রে জার্মান হলেও টমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। যুক্তরাষ্ট্রের হয়ে ৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮১টি ম্যাচ খেলেন এবং রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে গোল করেছেন ৭টি।

‎‎১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে প্রতিটি ম্যাচই খেলেছেন ডুলি। ক্লাব ফুটবলেও তাঁর প্রোফাইল বেশ ভারী। বায়ার লেভারকুসেন ও শালকের মতো জার্মান ক্লাবে খেলেছেন, যার মধ্যে শালকের হয়ে উয়েফা কাপও (বর্তমানে ইউরোপা লিগ) জেতেন ১৯৯৭ সালে। এ ছাড়া এফসি কাইজারস্লাউটার্নের হয়ে ১৯৯০–৯১ মৌসুমে জেতেন বুন্দেসলিগা শিরোপাও।

কোলম্যানের বাংলাদেশে আসা হচ্ছে না

খেলোয়াড় হিসেবে সাফল্য পাওয়ার পাশাপাশি কোচ হিসেবেও ডুলির অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এরপর ফিলিপাইন কোচের দায়িত্ব পালন করেন। 

কোচিংয়ের পাশাপাশি খেলোয়াড় হিসেবেও সফলতা পেয়েছেন ডুলি

‎ফুটবলে অভিজ্ঞতা বাড়াতে ডুলি কাজ করেছেন ভিয়েতনামের ভি-লীগের ক্লাব ‘ভিয়েতেল’-এর স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও। ২০২২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য আবারও ফিলিপাইনের ডাগআউটে ফেরেন তিনি। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে ডুলি গায়ানা জাতীয় দলের দায়িত্বে ছিলেন।

‎ডুলির অধীনে বাংলাদেশ দলের প্রথম মিশন শুরু হতে যাচ্ছে আগামী ৫ জুন। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে উড়াল দেবে বাংলাদেশ দল।

Read full story at source