ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

· Prothom Alo

শিশু রামিসাসহ সারা দেশে যত নারী-শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে, সেগুলোর প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি

শিশু রামিসাসহ সারা দেশে যত নারী-শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে, সেগুলোর প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বিকেলে জেলা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে কুড়িগ্রাম বন্ধুসভা।

Visit tr-sport.click for more information.

মানববন্ধনে বন্ধুসভার উপদেষ্টা সফি খান বলেন, ‘আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ধর্ষক-নিপীড়কদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। এ জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’

শিশু রামিসাসহ সারা দেশে যত নারী-শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে, সেগুলোর প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি।

কুড়িগ্রাম বন্ধুসভার সহসভাপতি নয়ন সরখেল বলেন, ‘ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একটাই শাস্তি, ফাঁসি চাই।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা আহসান হাবিব, রুকুনুজ্জামান রুকু, আসিফ ওয়াহিদ, মোখলেছুর রহমান, সভাপতি ভুবন কুমার শীল, সাধারণ সম্পাদক সুরাইয়া শিমু, বন্ধু আবদুর রহিম, নুসরাত জাহান, হাবীব, কাওসার, হাফিজ, আরিফুল হকসহ অনেকে।

সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম বন্ধুসভা

Read full story at source