সরকারি ব্যাংকে অফিসার পদে নিয়োগ, পদ ৭২৫

· Prothom Alo

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৭টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসার (জেনারেল)’ পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদের সংখ্যা ৭২৫। আবেদনের শেষ তারিখ ২ জুলাই ২০২৬। দশম গ্রেডের এই চাকরির বেতন স্কেল ১৬০০০–৩৮৬৪০–সহ অন্য সুবিধা।

Visit lebandit.lat for more information.

চাকরির বিবরণ

পদের নাম: অফিসার (জেনারেল)

পদের সংখ্যা: ৭২৫। (রূপালী ব্যাংক পিএলসি-৮০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-১৬, বেসিক ব্যাংক-১৩, বাংলাদেশ কৃষি ব্যাংক-৪৭১, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-৪৭, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-২২, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-২, কর্মসংস্থান ব্যাংক-৭২টি এবং প্রবাসীকল্যাণ ব্যাংক-২)।

১৪৮৫ পদে সমাজসেবা অধিদপ্তরে চাকরি, সংশোধিত নিয়োগে আবেদন এসএসসি–স্নাতক পাসেএআই/প্রথম আলো

শিক্ষাগত যোগ্যতা

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছরমেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

* মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

আবেদনের বয়সসীমা

১ এপ্রিল ২০২৬ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

১৮৬ পদে চাকরি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২১ জুন পর্যন্ত

আবেদনের নিয়ম

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের ফি

২০০ টাকা।

আবেদনের শেষ তারিখ

২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মি.।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: বিদেশি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয় যে যে বিশ্ববিদ্যালয়সরকারি ব্যাংকে ৯০৩ সিনিয়র অফিসার পদে চাকরি, জেনে নিন সব তথ্য

Read full story at source