পাইনঅ্যাপল টার্টের রেসিপি
· Prothom Alo
রেসিপি দিয়েছেন ফারাহ্ সুবর্ণা
ডোর উপকরণ
ময়দা: দেড় কাপ
Visit turconews.click for more information.
ঠান্ডা মাখন: আধা কাপ (কিউব)
চিনি: ২–৩ টেবিল চামচ
লবণ: এক চিমটি
ঠান্ডা পানি: ৩–৪ টেবিল চামচ
ফিলিংয়ের উপকরণ
পাতলা স্লাইস করা আনারস: ২ কাপ
চিনি: আধা কাপ
ডিম: ২টি
হেভি ক্রিম: ১ কাপ
ভ্যানিলা এসেন্স: ১ চা–চামচ
লবণ: ১ চিমটি
প্রণালি
টার্টের বেজ তৈরি করতে ময়দা, চিনি ও লবণ মিশিয়ে নিন।
এতে ঠান্ডা মাখন মিশিয়ে কুচি কুচি করুন।
এরপর অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে ডো তৈরি করুন।
ডো–টি ফ্রিজে কিছুক্ষণ রেখে পরে বেলে টার্ট প্যানে বসিয়ে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১০–১৫ মিনিট বেক করুন।
ফিলিং তৈরির জন্য একটি বাটিতে ডিম, চিনি, হেভি ক্রিম, ভ্যানিলা ও লবণ একসঙ্গে বিট করে নিন।
বেক করা টার্ট শেলের মধ্যে এই মিশ্রণ ঢেলে দিন।
এবার ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ২৫–৩০ মিনিট বেক করুন।
ওভেন থেকে নামিয়ে টার্ট ঠান্ডা করে পাতলা করে কাটা মিষ্টি আনারসকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।