আরও একবার গ্র্যান্ড স্লামের ফাইনালে জভেরভ

· Prothom Alo

আর মাত্র একটি জয় ...।

আরও একবার প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন আলেকসান্দার জভেরভ। প্রথম গ্র্যান্ড স্লামের খোঁজে থাকা জার্মান তারকা দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে খেলবেন।

Visit esporist.org for more information.

আজ রোলাঁ গারোতে প্রথম সেমিফাইনালে ইয়াকুব মেনসিককে ৭-৫, ৬-২, ৩-৬, ৬-৩ হারিয়েছেন জভেরভ।

শীর্ষ বাছাই ইয়ানিক সিনার ও নোভাক জোকোভিচের বিদায়ের পর দ্বিতীয় বাছাই জভেরভকেই ফেবারিট ধরা হচ্ছে।

২৯ বছর বয়সী এই জার্মান আজ খেলেছেনও ফেবারিটের মতোই। ২৬তম বাছাই ও প্রথমবারের সেমিফাইনালে ওঠা মেনসিককে প্রথম দুই সেটে হারিয়েই ব্যবধান স্পষ্ট করে তোলেন জভেরভ। তৃতীয় সেটে চেক প্রজাতন্ত্রের ২০ বছর বয়সী খেলোয়াড় ঘুরে দাঁড়ালেও চতুর্থ সেটে জভেরভ ফের ম্যাচের নিয়ন্ত্রণ নেন।

এবারের ফ্রেঞ্চ ওপেনে এ নিয়ে দ্বিতীয়বার চতুর্থ সেট খেলতে হয়েছে জভেরভকে। এবারের আগে ২০২৪ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে খেলেছিলেন জার্মানির এই তারকা। সে বার হেরেছিলেন কার্লোস আলকারাজের কাছে, যিনি এবার চোটের কারণে প্যারিসেই পা রাখতে পারেননি।

সব মিলিয়ে তিনটি গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে না পারা জভেরভ প্রথম ট্রফির খোঁজে ফাইনালে খেলবেন ৭ জুন। প্রতিপক্ষ হতে পারেন দ্বিতীয় সেমিফাইনালে খেলা ফ্লাভিও কোবলি বা মাত্তেও আরনাল্দি।

Read full story at source