ই-সিগারেটের মাধ্যমে অন্য কোনো নেশায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে
· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ২২ এপ্রিল ২০২৬ প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৭তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে ডা. সরদার আতিক সহকারী অধ্যাপক, মনোরোগ বিদ্যা বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পরামর্শ প্রদান করেন। এইবারের বিষয়টি ছিল —' ই-সিগারেট জনস্বাস্থ্য ঝুঁকি না বিকল্প? ' সেখান থেকে একটি প্রশ্নোত্তর তুলে ধরা হলো।
Visit bettingx.club for more information.
ই-সিগারেটের মাধ্যমে কি অন্য কোনো নেশায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে? এই প্রশ্নের উত্তরে ডা. সরদার আতিক বলেন,' অবশ্যই। ই-সিগারেটে ব্যবহৃত লিকুইডের মধ্যে ক্যানাবিস বা গাঁজার নির্যাস মিশিয়ে খাওয়ার ঝুঁকি থাকে। যেহেতু এর কোনো কড়া গন্ধ নেই, তাই এটি লুকিয়ে ব্যবহার করা সহজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এই লিকুইডগুলোর ওপর কড়া নজরদারি রাখা যেন ই-সিগারেটের আড়ালে ভয়ংকর কোনো মাদক ছড়িয়ে না পড়ে।'