ঢাবি মিলেনিয়াম ব্যাচের কমিটি গঠন, আহ্বায়ক আবদুল করিম, সদস্যসচিব আনোয়ার হোসেন
· Prothom Alo
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলেনিয়াম ব্যাচের (২০০০-২০০১) সাবেক শিক্ষার্থীদের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আবদুল করিম সরকারকে আহ্বায়ক ও আনোয়ার হোসেনকে সদস্যসচিব করে ২১ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ হবে এক বছর।
কমিটি এই সময়ের মধ্যে গঠনতন্ত্র তৈরি, ওয়েবসাইট নির্মাণসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করবে। এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তাদের হাতে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবে।
Visit grenadier.co.za for more information.
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত ‘ওয়ার্কিং কমিটি’র বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।
কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাহমুদুল হক হিমেল, হিসাববিজ্ঞানের ইফতেখার আনাম ও বাংলার প্রণব বৈষ্ণব। এ ছাড়া বিশেষ দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন হিসাববিজ্ঞান বিভাগের এনামুল হাসান (অর্থ), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উবায়দুল্লাহ বাদল (প্রচার-প্রকাশনা), লোকপ্রশাসন বিভাগের শাহজাহান আলী (দপ্তর), সমাজবিজ্ঞান বিভাগের হাকিম লেবু (শিক্ষা) এবং অর্থনীতি বিভাগের মুহাম্মদ হোসাইন সবুজ (সংস্কৃতি)।
এ ছাড়া নির্বাহী সদস্যরা হলেন মার্কেটিং বিভাগের হাসান মোর্শেদ, ইংরেজি বিভাগের আশরাফুল আলম, রাষ্ট্রবিজ্ঞানের জায়েদুল ইসলাম, নৃবিজ্ঞানের ফারহানা বীথি, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তানভীর আহমেদ, ব্যবস্থাপনা বিভাগের রুহুল আমীন, গণিতের সোলায়মান সোহেল, ফিন্যান্স বিভাগের তারিকুল ইসলাম মনির, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের লুনা আক্তার, ফজলে এলাহী ও ইতিহাস বিভাগের ইব্রাহিম শিকদার।
ওয়ার্কিং কমিটির সদস্য আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে কমিটির অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।